WhatsApp-এর মাধ্যমে কীভাবে LPG গ্যাস সিলিন্ডার বুকিং করবেন? রইল সেই তথ্য
lpg gas cylinder: রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করা এখন অনেক বেশি সহজ! HPCL, BPCL এবং India Oil তাদের গ্রাহকদের জন্যে দারুণ বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে।
যার মধ্যে অন্যতম হল হোয়াটস অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং। নয়া এই পদ্ধতির মাধ্যমে গ্র্যাস বুকিং করা অনেক বেশি সহজ হবে বলেই মনে করা হচ্ছে। সংস্থা বলছে গ্রাহকেরা হোয়াটস অ্যাপের মাধ্যমে একটি মেসেজ পাঠিয়ে খুব সহজেই গ্যাস বুকিং করতে পারবে। কিন্তু কীভাবে এই সুবিধার লাভ পাবেন? এর পুরো প্রক্রিয়াটাই বা কি?

এই সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। সরকারি রিপোর্ট অনুসারে ভারতে ২১.১১ কোটি রেজিস্টার এলপিজি সিলিন্ডার গ্রাহক রয়েছে। ইতিমধ্যে বিশাল এই গ্রাহকদের কথা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোয়াটস অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং অনেক বেশি সহজ হবে বলেই মনে করা হচ্ছে।
HP এর গ্রাহকরা এভাবে WhatsApp-এর মাধ্যমে গ্যাস বুক করুন ---
এইচপিসিএল গ্রাহক সংস্থার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9222201122-এ পিং করে খুব সহজেই সিলিন্ডার বুকিং করতে পারবেন।
সবার প্রথমেই এই নম্বরটি শেভ করে নিতে হবে। আর এরপর রেজিস্টার মোবাইল নম্বর থেকে "HP GAS BOOK" লিকে সেন্ড করতে হবে ওই নম্বরে
এরপর বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যার জবাব YES লিখে দিতে হবে।
আর এরপরেই গ্যাস বুকিং কনফর্মেশন নম্বর হোয়াটসঅ্যাপেই গ্রাহকের মোবাইলে চলে আসবে।
ভারত গ্যাসের গ্রাহকরা কীভাবে বুকিং করবেন হোয়াটস অ্যাপের মাধ্যমে --
সবার প্রথমেই বিপিসিএল-এর 1800224344 নম্বর শেভ করে নিতে হবে মোবাইলে।
এরপর হোয়াটস অ্যাপ থেকে এই নম্বরে Book কিংবা 1 লিখে সেন্ড করতে হবে।
এর পরে আপনি পেমেন্টের জন্য একটি লিঙ্ক পাবেন। আর এই লিঙ্কে ক্লিক করেও অনলাইন পেমেন্ট সহজে করে দেওয়া যাবে।
আর এরপরেই গ্যাস বুকিং কনফর্মেশন নম্বর হোয়াটসঅ্যাপেই গ্রাহকের মোবাইলে চলে আসবে।

ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা কীভাবে বুকিং করবেন গ্যাস ---
ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা প্রথমেই 7588888824 এই নম্বরটি শেভ করে নিতে হবে।
এর পরে আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে 'রিফিল' লিখে পাঠান।
যদি আপনার মোবাইল নম্বর রেজিস্টার না থাকে তাহলে 'Refill এবং ১৬ ডিজিটের আইডি নম্বর লিখে পাঠাতে হবে।
এরপরে ইন্ডিয়ান গ্যাসের তরফ থেকে একটি পেমেন্ট লিঙ্ক আসবে। পেমেন্টের পর আপনার সিলিন্ডার বুক করা হবে।
তাহলে আর কি!! বাড়িতে বসেই একেবারে রান্নার গ্যাস বুকিং করুন।

-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications