Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রদীপের নিচেই অন্ধকার! আদৌ কত বেশি মানুষ আয়কর দিচ্ছেন, তথ্য পেশ লোকসভায়

ভারতীয়দের মধ্যে মাত্র ১-২ শতাংশ আয়কর দিয়ে থাকেন। দেশের মোট কর সংগ্রহে তাদের অবদান প্রায় ২৭ শতাংশের মতো। সংসদে পেশ করা রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই তথ্য পেশ করেছেন।

তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯-২০ সাল থেকে ২০২২-২৩ সালের মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল করা লোকের সংখ্যা বৃদ্ধি পেলেও শূন্য করের ঘটনা-সহ মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এই চার বছরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা লোকের সংখ্যা ৩.৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে ট্যাক্স রিটার্ন দাখিল করলেও কোনও কর নেই এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫.৫ শতাংশ।

নির্মলা সীতারমন

সরকারি তথ্য থেকেই প্রকাশ ২০২২-২৩ সালে ৭.৪ কোটি লোক আয়কর রিটার্ন দাখিল করেছিল। যাঁদের মধ্যে ৫.১৬ কোটি লোক বা ৭০ শতাংশের করের দায় ছিল শূন্য। এর অর্থ হল ২০২২-২৩ সালে মাত্র ২.২৪ কোটি লোক আয়ক দিয়েছিলেন। যা দেশের মোট জনসংখ্যার ১.৬ শতাংশের মতো।

তবে এর অর্থ এই নয় যে দেশের শুধুমাত্র ১-২ শতাংশ মানুষ কর দিয়ে থাকেন। ২০২২-২৩ সালে দেশের মোট কর আদায়ের ২৮ শতাংশ এসেছে জিএসটি থেকে। এখানে দেশের মানুষ কেনাটাকা করেন বলেই এই কর এসেছে।

আয়কর দিবস অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, করের হারে কোনও বৃদ্ধি না হওয়ার পরেও সাম্প্রতিক বছরগুলিতে সরকারের প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে আয়কর বিভাগের দক্ষতা বৃদ্ধির জন্য, বলেছেন মন্ত্রী।

যাঁরা রিফান্ডের জন্য য়োগ্য তাঁরা অনলাইনে তাঁদের রিটার্ন দাখিল করলেই সেই টাকা ফেরত পেতে পারেন। আর যাঁরা রিটার্ন দাখিল করেন না, তাঁদের জন্য টিডিএসের হার বেশি। সাধারণভাবে সরকার জনগণকে রিটার্ন দাখিলে উৎসাহিত করতেই টিডিএস পদ্ধতি ব্যবহার করছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা আরও বলছেন, সরকার রিটার্ন দাখিল করার এই ধাক্কার মাধ্যমে অনেক বেশি আয়কর ফেরত দিচ্ছে। ৩ এপ্রিল প্রকাশিত ২০২২-২৩ সালে সরকারের সর্বশেষ প্রত্যক্ষ কর সংগ্রহের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে আগেরবারের তুলনায় আয়কর রিফান্ডের পরিমাণ বেড়েছে ৩৭.৪ শতাংশের মতো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+