Booking Open: মাত্র ১০০০ টাকা দিন আর নিজের নামে করুন Honda Activa Electric
Honda Activa Electric Booking Open: ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে Honda Activa Electric লঞ্চ করেছে। যা বেশ নজর কেড়েছে। এবার বুকিং অপশন খুলে দিল honda motorcycles and scooters india। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই সহ মেট্রো শহরগুলিতে থাকা Honda Activa Electric এর ডিলারের মাধ্যমে এই ই-স্কুটার বুক করতে পারবেন।
আর তা করতে মাত্র ১ হাজার টাকা টোকেন মানি জমা দিতে হবে। আর তাহলেই Honda Activa Electric আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৫ সাল থেকে ডেলিভারি (Honda Activa Electric Booking Open) শুরু হবে হোণ্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারের।

- Honda Activa Electric Booking Open: এক নজরে টপ স্পিড
Honda সম্প্রতি নয়া Activa Electric লঞ্চ করেছে ভারতের বাজারে। প্রথম ঝলকেই নজর কেড়েছে। Honda Activa e -তে 1.5 kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা Honda-এর পাওয়ার প্যাক এক্সচেঞ্জার ই-ব্যাটারি সোয়াপিং স্টেশন থেকে বদল করা সম্ভব। নয়া এই ইলেকট্রিক স্কুটারে IDC রেঞ্জ 102 কিলোমিটার। শুধু তাই নয়, এতে লাগানো ব্যাটারিটি 6 kW পাওয়ার দেয়। এবং 22 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে।
Activa Electric বড় রাস্তায় 80 kmph পর্যন্ত সর্বোচ্চ গতিতে ছুটতে পারে। এখানেই শেষ নয়, এই ই-স্কুটার মাত্র 7.3 সেকেন্ডে 0 থেকে 60 kmph পর্যন্ত গতি ধরতে পারে।
- Honda Activa Electric Booking Open: কতগুলি ভেরিয়েন্ট
Honda Activa Electric এর দুটি ভেরিয়েন্ট বাজারে লঞ্চ করেছে। একটি বেস মডেল আরেকটি Honda RoadSync Duo। এই ইলেকট্রিক স্কূটারের ওজন মাত্র 118 কিলোগ্রাম থেকে 119 কিলোগ্রামের মধ্যে। ফলে যে কোনও বয়সের মানুষ তা আরাম করে চালাতে পারাবে। অন্যদিকে 171 mm পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। রাইডারের সুরক্ষার ক্ষেত্রে এতে 160 mm পর্যন্ত ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং 130 mm পর্যন্ত পিছনে ড্রাম ব্রেক অপশন দেওয়া হয়েছে।
- Honda Activa Electric Booking Open: তিনটি রাইডিং মোড
Honda Activa Electric এ তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। একটি ইকো, স্ট্যান্ডার্ড এবং আছে স্পোর্টস মোড। বেস মডেলে 5- ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। আছে ব্লু-টুথ কানেকটিভিটি সহ একাধিক আধুনিক সুবিধা।












Click it and Unblock the Notifications