সেবি প্রধান মাধবী পুরি বুচের বিবৃতির পাল্টা, উঠেছে নতুন প্রশ্ন, দাবি হিন্ডেনবার্গের
হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে ফের একবার তোলপাড় দেশের রাজনৈতিক মহল। সরকারের বিরুদ্ধে যোগসাজসের অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই পরিস্থিতিতে হিন্ডেনবার্গ রিসার্চ ১০ অগাস্ট যে অভিযোগগুলি তুলেছিল, তার জবাব দিয়েছেন সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ।
নিজেদের অবস্থান স্পষ্ট করার দাবি করে একটি তহবিলে বিনিয়োগের সাফাই দিতে গিয়ে তাঁরা বলেছেন ২০১৫ সালে তারা সিঙ্গাপুরে থাকতেন। সেই ঘটনা মাধবী পুরি বুচের সেবি সদস্য হিসেবে যোগদানের প্রায় দুই বছর আগের বলেও দাবি করেছেন তাঁরা।

বুচ দস্পতির সাফাই
বুচ সম্পতি ব্যাখ্যা করে বলেছেন, অনিল আহুজার উপস্থিতির কারণে তাদের তহবিলে বিনিয়োগের সিদ্ধান্ত প্রাভাবিত হয়েছিল। যিনি সিটিব্যাঙ্ক, জেপি মরগানে কাজ করেছেন এবং ধবল বুচের ছোটবেলার বন্ধু। পাশাপাশি তাঁরা আরও দাবি করেছেন, আদানি গ্রুপ কোম্পানির কোনও বন্ড, ইক্যুইটি বা ডেরিভেটিভ তহবিলে কোনও সময়ই তাঁরা বিনিয়োগ করেননি।
হিন্ডেনবার্গের পাল্টা
যদিও হিন্ডেনবার্গের তরফে বুচ সম্পতির ব্যাখ্যার পাল্টা জবাব দেওয়া হয়েছে। তারা বলছে মাধবী বুচের প্রতিক্রিয়ায় বেশ কিছু নতুন প্রশ্ন উঠে এসেছে।
হিন্ডেনবার্গ বলছে, সেবি চেয়ারপার্সনের প্রতিক্রিয়া প্রকাশ্যে তাঁর বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। হিন্ডেনবার্গের অভিযোগ ছিল বিনোদ আদানির চুরি করা তহবিলের সঙ্গে ওই বিনিয়োগ সংযুক্ত ছিল। হিন্ডেনবার্গ আরও স্পষ্ট করে বলেছিল যে বিনিয়োগ ধবল বুচের ছোটবেলার এক বন্ধু চালনা করেছিলেন। যিনি সেই সময় আদানি গোষ্ঠীর অন্যতম পরিচালক ছিলেন।
হিন্ডেনবার্গের তরফে উল্লেখ করা বলা হয়েছে, আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিনিয়োগ তহবিল তদন্ত করার দায়িত্ব সেবিকে দেওয়া হয়েছিল, যেখানে বুচ নিজে বিনিয়োগ করেছিলেন। ফলে এখানে সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে।
হিন্ডেনবার্গের দাবি মাধবী বুচ এখনও ভারতীয় সংস্থা আগোরা অ্যাডভাইসরি লিমিটেডের ৯৯ শতাংশের মালিক। যেটি এখনও সক্রিয়। সিঙ্গাপুরের আগোরা পার্টনার্স ২০২২-এর মার্চ পর্যন্ত সম্পূর্ণভাবে বুচের মালিকানাধীন ছিল।
The Singaporean consulting entity she set up doesn’t publicly report its financials like revenue or profit so it’s impossible to see how much money this entity has earned during her time at SEBI.
— Hindenburg Research (@HindenburgRes) August 11, 2024
The Indian entity, still 99% owned by the SEBI Chairperson, has generated INR… pic.twitter.com/NXQkOsSkgD
হিন্ডেনবার্গ আরও টুইট করে বলেছে, ভারতীয় সংস্থা আগোরা অ্যাডভাইসরি লিমিটেড ২০২২. ২০২৩, ২০২৪ আর্থিক বছরে বহু কোটি টাকা আয় করেছে। এই সম.য় মাধবী বুচই সেবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তারা অভিযোগ করেছে মাধবী বুচ সেবিতে থাকাকালীন সময়ে তাঁর স্বামীর নামে ব্যবসা পরিয়চালনা করতে ব্যক্তিগত ইমেল ব্যবহার করেছেন।
হিন্ডেন বার্গের অভিযোগ, সেবি চেয়ারপার্সন তাঁর অফিসিয়াল ক্ষমতায় থাকাকালীন তাঁর স্বামীর মাধ্যমে অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেন করেছেন। হিন্ডেনবার্গ বুচকে পরামর্শদাতা ক্লায়েন্টদের একটি সম্পূর্ণ তালিকা সিঙ্গাপুর ও ভারতীয় উভয় পরামর্শ সংস্থার মাধ্যমে প্রকাশ করার অনুরোধ করেছিল।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications