বড় খবর: সপ্তাহের শুরুতেই কমে গেলো সোনার দাম! কত হলো? জানুন
সোনার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার পর ২৭ অক্টোবর ভারতে সোনার দাম আবারও কমেছে। সোমবার ২৪ ক্যারেটের ১০০ গ্রাম এবং ১০ গ্রাম সোনার দাম যথাক্রমে ১১৪০ টাকা কমে ১,২৪,৪৮০ টাকায় এসে দাঁড়িয়েছে। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেটের সোনার দামও একইরকম ভাবে কমেছে। তবে, ভারতে রূপার দাম এখনও একই অবস্থায় রয়েছে। ১ কেজি রুপোর দাম এখনও প্রায় ১,৫৫,০০০ টাকা ধরে আছে। যদিও ভারতজুড়ে ব্যাপকভাবে পালিত ছট পূজায় সোনা ক্রেতাদের জন্য এটি একটি সুসংবাদ।

২৭শে অক্টোবর ১০ গ্রাম সোনার দাম ১,১৪০ টাকা কমে ১,২৪,৪৮০ টাকায় দাঁড়িয়েছে, যেখানে ১০০ গ্রাম সোনার দাম সবচেয়ে বেশি ১১,৪০০ টাকা কমে ১২,৪৪,৮০০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়াও, ৮ গ্রাম এবং ১ গ্রাম সোনার দাম ৯১২ টাকা কমে যথাক্রমে ৯৯,৫৮৪ টাকা এবং ১২,৪৪৮ টাকায় দাঁড়িয়েছে।
একইসাথে ২২ ক্যারেট সোনায়, ১০ গ্রাম সোনার দাম ১,০৫০ টাকা কমে ১,১৪,১০০ টাকা হয়েছে এবং ১০০ গ্রাম সোনার দাম ১০,৫০০ টাকা কমে ১১,৪১,০০০ টাকায় এসে দাঁড়িয়েছে। ৮ গ্রাম সোনার দাম ৮৪০ টাকা কমে ৯১,২৮০ টাকায় এবং ১ গ্রাম সোনার দাম ১০৫ টাকা কমে ১১,৪১০ টাকা হয়েছে।
সবচেয়ে সস্তা সোনা হলো ১৮ ক্যারেট। ১৮ ক্যারেটের নিচে ১০ গ্রাম সোনার দাম ৮৬০ টাকা কমে ৯৩,৩৬০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৮,৬০০ টাকা কমে ৯,৩৩,৬০০ টাকায় এসে দাঁড়িয়েছে। এছাড়াও, ৮ গ্রাম সোনার দাম ৬৮৮ টাকা কমে ৭৪,৬৮৮ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৯,৩৩৬ টাকা হয়েছে যা সোমবার ৮৬ টাকা কমেছে।
অ্যাসপেক্ট বুলিয়ন অ্যান্ড রিফাইনারির CEO দর্শন দেশাই জানাচ্ছেন, মার্কিন-চীন বাণিজ্য চুক্তি, চিন ও ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ও ডলারের দাম ক্রমশ বাড়ার ফলে সোনার দামে কিছুটা স্বস্তি এসেছে আন্তর্জাতিক বাজারে। পাশাপাশি রাজনৈতিক কারণও কাজ করছে। এই সপ্তাহটি সোনার বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের মধ্যে বৈঠক হবে। যেখানে অনেক কিছু বিষয়ে বড় চুক্তি ও ঘোষণার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনাকে এই সময়ে বিনিয়োগ ধাতু হিসেবে কাজে লাগাতে। এটি বিনিয়োগকারীদের স্বল্প সময়ে বেশি লাভ দিতে পারে।












Click it and Unblock the Notifications