আকাশছোঁয়া সোনার দাম, কলকাতা থেকে দিল্লিতে রেকর্ড হারে বৃদ্ধি হলুদ ধাতুর মূল্য, জানুন দর

সোনার দাম উত্থান পতনের মধ্য দিয়েই যায়, চলতি মাসের শুরু থেকেই অনেকটা দাম ঊর্ধ্বমুখী ছিল সোনার, তবে ২৪ ঘন্টায় রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে সোনার। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটেও হলুদ ধাতুর দাম চড়চড়িয়ে বেড়েছে।

আকাশছোঁয়া সোনার দাম

আকাশছোঁয়া সোনার দাম

গতকাল, সোমবার কিন্তু সোনার দাম ছুঁইয়েছে ৬০ হাজার টাকা। সপ্তাহের দ্বিতীয় দিনে এসে অনেকটাই দাম বাড়ল হলুদ ধাতুর। আজ ২২ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে ২৪ ক্যারেটেরও। ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম আজ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮০০ টাকা, ২৪ ক্যারেটের দাম দাঁড়াল ৫৯ হাজার ৭৮০ টাকা।

সপ্তাহের প্রথম দিনে প্রতি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রেতারা বিক্রি করেছেন ৫৩ হাজার ৩৩০ টাকায়, ২৪ ক্যারেটের দাম সোমবার ছিল ৫৮ হাজার ২২০ টাকা।

চেন্নাইতে আজ কত যাচ্ছে সোনার দাম

চেন্নাইতে আজ কত যাচ্ছে সোনার দাম

দেশের বড় শহরগুলিতে সোনার দামের আমূল পরিবর্তন দেখা দিয়েছে, অনেকটাই বেড়েছে হলুদ ধাতুর দাম। চেন্নাইতে হুহু করে বেড়েছে সোনার দাম। একদিনে মূল্যবান ধাতুর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী।

২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম মঙ্গলবার হয়েছে ৫৫ হাজার ৮০০ টাকা, পাল্লা দিয়েছে ২৪ ক্যারেটেও, দাম দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৮০ টাকা। ৬০ হাজার দাম পেরোনোয় সোনার দোকানের ভিড় আগের থেকে অনেকটাই কমেছে।

রাজধানী দিল্লিতে বাড়ল হলুদ ধাতুর দাম

রাজধানী দিল্লিতে বাড়ল হলুদ ধাতুর দাম

কলকাতার সঙ্গে রাজধানী দিল্লিতে একলাফে হলুদ ধাতুর অনেকটাই বেড়েছে। মধ্যবিত্তের নাগালে বাইরে বেরিয়ে যাচ্ছে সোনার দাম। দিল্লির আজকের বাজারদর জানলে চমকে উঠবেন আপনিও। দিল্লিবাসী মঙ্গলবার প্রতি ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনা কিনবেন ৫৫ হাজার ৮০০ টাকায়, ২৪ ক্যারেটের দাম ৫৯ হাজার ৯৩০ টাকায়।

 কলকাতায় কতোয় বিকোচ্ছে সোনা

কলকাতায় কতোয় বিকোচ্ছে সোনা

চেন্নাই, দিল্লির সঙ্গে সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতায়, মহানগরীতে আকাশছোঁয়া সোনার দাম। প্রতি ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম আজ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯৫০ টাকা, ২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনা আজ ক্রেতারা কিনবেন ৫৯ হাজার ৯৩০ টাকায়।

মুম্বইতে ঊর্ধ্বমুখী মূল্যবান সোনা

মুম্বইতে ঊর্ধ্বমুখী মূল্যবান সোনা

অনেকটাই ঊর্ধ্বমুখী হল মুম্বইয়ের হলুদ ধাতুর দাম, ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম আজ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮০০ টাকা, ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম মঙ্গলবার হয়েছে ৫৯ হাজার ৭৮০ টাকা।

 জানুন ভুবনেশ্বরে সোনার দর

জানুন ভুবনেশ্বরে সোনার দর

মঙ্গলবার আশাহত হচ্ছেন ভুবনেশ্বরের বাসিন্দারা, সেখানেও অনেকটাই দাম বেড়েছে। আজ ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনা ক্রেতারা কিনবেন ৫৪ হাজার ৮০০ টাকা দিয়ে, ২৪ ক্যারেটেও দাম ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর। ১০ গ্রামের দাম ৫৯ হাজার ৭৮০ টাকা।

ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+