SBI Amrit Kalash FD: এসবিআই-এর ৪০০ দিনের FD! চোখ ধাঁধানো সুদের হারে বিপুল আয়ের সুযোগ

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বছরের ফেব্রুয়ারিতে অমৃত কলস নামে একটি ফিক্সড ডিপোজিট চালু করেছে। এই স্কিমটি এর আগে ২০২৩-এর ৩১ মার্চের জন্য চালু করা হলেও, পরে তার সময়সীমা বাড়ানো হয়। ১২ এপ্রিল থেকে শুরু করে এখন এই স্কিমের সময়সীমা ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

কেউ যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের পরিকল্পনা করেন, তাহলে অমৃত কলস যোজনা বেছে নিতে পারেন। কেননা এসবিআই এক্ষেত্রে ৪০০ দিনের জন্য বিনিয়োগে সাত শতাংশের বেশি হারে সুদ দিচ্ছে। এক্ষেত্রে সাধারণের জন্য সুদের হার ৭.১০ শতাংশ আর প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৬০ শতাংশ।

এসবিআই

যদি সাধারণ বিনিয়োগকারীরা এই স্কিমের অধীনে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তারা বার্ষিক ৮.০১৭ টাকা পাবেন। আর প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৬০০ টাকা। তবে পুরো টাকাই বিনিয়োগ করতে হবে ৪০০ দিনের জন্য।

যাঁরা অমৃত কলস স্কিমে বিনিয়োগ করবেন, তাঁরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক হারে সুদ নিতে পারবেন। এই স্কিমে আয়কর আইনের অধীনে ধার্য হারে টিডিএস কেটে নেওয়া হয়।

এসবিআই

অমৃত কলস স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে দু কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। আবার প্রয়োজনে যে কোনও সময় এই স্কিম থেকে টাকা তুলেও নেওয়া যেতে পারে। এসবিআই-এর উনো অ্যাপ ছাড়াও এসবিআই-এর যে কোনও শাখায় গিয়ে এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে।

গত আর্থিক বছরে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়েছে। তারপর থেকে দেশের ব্যাঙ্কগুলি এফডিতে সুদের হার বাড়িয়েছে। এফডিকে আকর্যণীয় করতে সুদের হার বৃদ্ধির পাশাপাশি ব্যাঙ্কগুলিও নতুন স্কিম নিতে শুরু করে সেই সময় থেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+