আদানি-হিন্ডেনবার্গ বিতর্ক! বিরোধীদের JPC দাবির মধ্যে শারদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন গৌতম আদানি

মুম্বইয়ে শারদ পাওয়ার সঙ্গে দেখা করলেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি। আদানি-হিন্ডেনবার্গ বিতর্কে বিরোধীদের জেপিসি গঠনের দাবির মধ্যে এই দুজনের সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন গৌতম আদানি এনসিপি সুপ্রিমো পাওযারের সিলভার ওক বাসভবনে গিয়ে দেখা করেন। তাঁদের বমধ্যে বৈঠক চলে প্রায় দুঘন্টার মতো।

এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন যে, এইমাসের শুরুর দিকে শারদ পাওয়ার খোলাখুলি আদানি গোষ্ঠীকে সমর্থন করে হিন্ডেনবার্গ রিপোর্টকে কটাক্ষ করেছিলেন। জেপিসি গঠনের দাবি নিয়ে তিনি কংগ্রেসের থেকে ভিন্ন অবস্থান নিয়েছিলেন।

Gautam adani and sharad power

শারদ পাওয়ার বলেছিলেন, তিনি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তে সুপ্রিম কোর্টের কমিটিকেই বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন। কেননা যুগ্ম সংসদীয় কমিটি গঠন করা হলে, সংখ্যাগরিষ্ঠতার কারণে সেই কমিটিতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকবে। যার জেরে সেই কমিটির তদন্ত নিয়েই প্রশ্ন দেখা দেবে।

এরপরে এনসিপি প্রধান বলেছিলেন, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে বিজেপি বিরোধী দলগুলির জেপিসির দাবির সঙ্গে তার দল একমত নয়। তবে তাদের এই অবস্থানে বিরোধী গোষ্ঠীর
ঐক্যের পরিপন্থী হবে না।

sharad power

সুপ্রিম কোর্ট গত মাসে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজার সংক্রান্ত ছাড়াও হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করেছিল।

প্রসঙ্গত এই বছরের জানুয়ারির শেষের দিকে হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লেনদেনে প্রতারণা এবং শেয়ারের মূল্যে হেরফের করা-সহ বিভিন্ন অভিযোগ এনেছিল। সঙ্গে সঙ্গে আদানি গোষ্ঠী অভিযোগগুলিকে মিথ্যা বলে দাবি করে বলেছিল তারা আইন মেনেই সব কাজ করেছে।

gautam adani

তারপর থেকেই বিরোধী আদানির গোষ্ঠীকে নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করার পাশাপাশি এই বিষয়েত তদন্তে যুগ্ম সংসদীয় কমিটি গঠনের দাবি করে। যদিও সরকার সেই দাবি মানেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+