হোয়াটসঅ্যাপ নিয়ে এই খবর জানলে আপনি মুষড়ে পড়বেন
সম্ভবত নিখরচায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন শেষ হতে চলেছে। এই মুহুর্তে মার্ক জুকেরবার্গের ফেসবুকের হাতে রয়েছে হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ের পথ খুঁজে পেয়েছে ফেসবুক
সম্ভবত নিখরচায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন শেষ হতে চলেছে। এই মুহুর্তে মার্ক জুকেরবার্গের ফেসবুকের হাতে রয়েছে হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ের পথ খুঁজে পেয়েছে ফেসবুক।

হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ফেসবুক। এর জন্য হোয়াটসঅ্যাপে বিজনেস চ্যাট ফিচার যোগ হতে যাচ্ছে। ফিচারটি ব্যবহার করে যেসব কোম্পানি তাদের গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ রক্ষা করবে, তাদের কাছ থেকে অর্থ আদায় করা হবে।
সারা বিশ্বের ১০০টির বেশি দেশে ১২০ কোটির বেশি গ্রাহককে নিখরচায় পরিষেবা দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। কোনও বিজ্ঞাপন ছাড়াই চলছে এই পরিষেবা।
হোয়াটসঅ্যাপের নতুন বিজনেস অ্যাপ গ্রাহকদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেবে। এই বিজনেস অ্যাপ বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে। প্রাথমিক ভাবে ছোট সংস্থাগুলিকে নিখরচায় এই পরিষেবা দেওয়া হলেও, পরবর্তীকালে নির্ধারিত চার্জ দিতে হবে। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোন সংস্থার সঙ্গে যোগাযোগ করতে চায় তা নিজেদের বাছতে হবে।

সূত্রের খবর, সবুজ ব্যাজ ফিচারের একটি পাইলট প্রকল্প চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবসায়িক কন্টাক্টের পাশে একটি সবুজ ব্যাজ দেখা য়াবে। ইতিমধ্যেই বুকমাইশো-এর মতো বেশ কিছু জনপ্রিয় সংস্থার সঙ্গে তাদের এই নতুন অ্যাপের পরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। তবে তা কবে সামনে আসবে, এখনও জানানো হয়নি। হোয়াটসঅ্যাপের তরফেও কবে থেকে চার্জ নেওয়া হবে, তাও জানানো হয়নি।
২০০৯ সালে যাত্রা শুরু করেছিল হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে একহাজার ৯২০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। প্রথমের দিকে, ব্যবহারকারীরা প্রথম বছর বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতেন। পরে সেটি ব্যবহার করতে গেলে বছরে ০.৯৯ মার্কিন ডলার ব্যয় করতে হত।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications