Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Da Hike: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ

Da Hike: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্য সরকার এদিন বিজ্ঞপ্তি জারি করে সরকারি কপ্মীদের মহার্ঘভাতা চার শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে। এই সিদ্ধান্ত পয়লা এপ্লি ২০২৪ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পয়লা মে থেকে ৪ শতাংশের এক কিস্তি মহার্ঘভাতা দেওয়া হবে। সেই মহার্ঘভাতা মে থেকে না দিয়ে এপ্রিল থেকে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট মহার্ঘভাতা গিয়ে দাঁড়াল ১৪ শতাংশে।

West Bengal Da Hike

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মী, পঞ্চায়েতের কর্মী, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। সবমিলিয়ে উপকৃত হবেন ১৪ লক্ষ সরকারি কর্মী। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপাল ডিএ দেওয়ার সিদ্ধান্তকে অনুমোদন করেছেন। সূত্রের খবর, এই চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধিতে সরকারের বাড়তি খরচ হবে ২৪০০ কোটি টাকা।

প্রসঙ্গত গত ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বাধ্যতামূলক হলেও, রাজ্য সরকারি কর্মীদের জন্য তা নয়। সেই ঘোষণা বাজেটে জায়গা পেয়েছিল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই সময় জানিয়েছিলেন মে থেকে আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি করা হবে।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্তমানে মহার্ঘভাতা পাচ্ছেন ৫০ শতাংশ হারে। ফারাকটা গিয়ে দাঁড়াল ৩৬ শতাংশে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+