Company Founder: নবম শ্রেণিতে ফেল করেও ভারতখ্যাত ব্যবসায়ী! কোম্পানির মূলধন ২০০ কোটির বেশি
মহারাষ্ট্রের রহিমতপুরের ছোট গ্রামে জন্ম। ছোটবেলায় পড়াশোনায় আগ্রহ ছিল না। বলতে গেলে খারাপ ছাত্র বলতে যা বোঝায়। মেশিন সেটারের ছেলের ইঞ্জিনিয়ার হওয়ার আকাঙ্খা ছিল। নবম শ্রেণিতে ফেল করার পরে কৈলাশ কাটকর কঠিন পরিস্থিতির মধ্যে যান। একটা সময় লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য পর্যন্ত হন। তিনিই পরে একজন সফল উদ্যোগপতি (Company Founder)।
ছেলেকে নিয়ে বাবার স্বপ্ন ভঙ্গও হয়। কিন্তু সেই ছেলে বলা ভাল স্কুল ড্রপআউট ২০০ কোটির বেশি যে একদিন অ্যান্টিভাইরাস শিল্পে একজন বড় উদ্যোক্ত (Company Founder) হয়ে উঠবেন তা কেউই ভাবতে পারেননি। সেই অ্যান্টিভাইরাস কোম্পানির নাম কুইক হিল।

পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে ছোট থেকেই সংগ্রাম করতে হয়েছে কৈলাশ কাটকরকে। খুব অল্প বয়সে রেডিও ও টেপ রেকর্ডার ঠিক করা শুরু করেন। পরে ক্যালকুলেটর মেরামতের দোকানে টেকনিশিয়ান হিসেবে কাজ পান। প্রতি মাসে বেতন পেতেন ৪০০ টাকা করে।
তবে ১৯ বছর বয়সী যুবকের প্রযুক্তিগত জ্ঞান আর দক্ষতায় মুগ্ধ হয়ে যান মালিক। তাঁকে মুম্বইয়ে দুইমাসের প্রশিক্ষণে পাঠানো হয়। তারপর সেই মালিকের অধীনে পুনেতে মাসে ১৫০০ টাকা বেতনে কাজ শুরু করেন। ইতিমধ্যে পাঁচ বছরের কাজে বিপুল দক্ষতা অর্জন করেন।
১৯৯০ সালে কৈলাস কাটকর পুনেতে ১০০ বর্গফুটের ছোট অফিস ভাড়া নিয়ে কাজ শুরু করেন। সেই সময় নিজের সঞ্চয় থেকে ব্যবসায় ১৫ হাজার টাকা ঢালেন। প্রথম বছরেই ৪৫ হাজার টাকা আয় করেন। কিন্তু সেই সময় মনে ছিল আরও জানার ইচ্ছা। ছোটদের কম্পিউটারের ক্লাস নেওয়াও শুরু করেন তিনি।

১৯৯৩ সালে ক্যালকুলেটর ব্যবসার মেরামতের সঙ্গে ক্যাট কম্পিউটার সার্ভিস নামে নতুন একটি কোম্পানি শুরু করেন (Company Founder)। সেই বৈদ্যুতিক সরঞ্জন মেরামতের দোকানের মধ্যে অবস্থিত ছিল। এর মধ্যে তিনি দুটি পরিবারের বার্ষিক ২০০০ টাকা করে কম্পিউটার রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন। পাশাপাশি আরও গ্রাহক আকৃষ্ট করার কাজও চালিয়ে যান।
কয়েকমাসের মধ্যে কর্পোরেট জগতে ঢুকতে সক্ষম হন। সেই বছরে নিউ ইন্ডিয়া ইনস্যুরেন্সের সঙ্গে বার্ষিক রক্ষণাবেক্ষণের চুক্তি। একমাসের মধ্যে আরেকটি কোম্পানির সঙ্গে চুক্তি হয় তাঁর। তারই মধ্যে বাজারে আসে কুইকহিল অ্যান্টিভাইরাস (Company Founder)। ১৯৯৪ সালে ডস অপারেটিং সিস্টেমের জন্য প্রথম কুইক হিল অ্যান্টিভাইরাস আসে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications