পেট্রোল ও ডিজেলের দাম সর্বোচ্চ উচ্চতায়! মুম্বইতে ডিজেল ছাড়াল লিটার পিছু ১০০ টাকা

শনিবার সারা দেশে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল। সারা দেশে এদিন পেট্রোলে লিটার পিছু গড়ে বৃদ্ধি (increase) হয়েছে ৩০ পয়সা এবং ডিজেলের লিটার পিছু বেড়েছে ৩৫ পয়সা করে। মুম্বইয়ে পেট্র

শনিবার সারা দেশে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল। সারা দেশে এদিন পেট্রোলে লিটার পিছু গড়ে বৃদ্ধি (increase) হয়েছে ৩০ পয়সা এবং ডিজেলের লিটার পিছু বেড়েছে ৩৫ পয়সা করে। মুম্বইয়ে পেট্রোল লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়েছিল আগেই, এদিন সেখানে ডিজেলও লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। ক্রমবর্ধমান জ্বালানির দামে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে পেট্রোপণন্যকে জিএসটির আওতায় আনার দাওয়াই দেওয়া হয়েছে।

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম লিটার পিছু বৃদ্ধি পেয়েছে ২৯ পয়সা, লিটার পিছু পেট্রোলের দাম হয়েছে ১০৯.৮৩ টাকা। অন্যদিকে ডিজেলের লিটার পিছু ৩৭ পয়সা বৃদ্ধি পেয়ে দাম গিয়ে দাঁড়িয়েছে ১০০.২৯ টাকায়। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ২৬ পয়সা বৃদ্ধি পেয়েছ দাম গিয়ে দাঁড়িয়েছে ১০১.২৭ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৩৩ পয়সা বৃদ্ধি পেয়েছে হয়েছে ৯৬.৯৩ টাকা। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ২৯ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৪.৫২ টাকা এবং ডিজেলের দাম ৩৫ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৫.৫৮ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৩০ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৩.৮৪ টারা এবং ডিজেলে ৩৫ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯২.৪৭ টাকা।

আন্তর্জাতিক বাজারে বেড়েছে দাম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে দাম

গত কয়েকদিনের দাম বৃদ্ধির মধ্যে এদিন জ্বালানির যে দাম বৃদ্ধি হয়েছে, তা সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্টের ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়ে, ব্যারেল পিছু গিয়ে দাঁড়িয়েছে ৮২ ডলারে। সারা বিশ্বে তেলের চাহিদা বাড়লেও, ওপেক তেলের উৎপাদন বৃদ্ধি না করার জেরেই এই দাম বৃদ্ধি। প্রসঙ্গত উল্লেখ্য একমাস আগে ব্রেন্টের জ্বালানির মূল্য ছিল ব্যারেল পিছু ৭২ ডলার।

সেপ্টেম্বর থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানির দাম

সেপ্টেম্বর থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানির দাম

সেপ্টেম্বরের শেষ দিক থেকেই জ্বালারি দাম ঊর্ধ্বমুখী। সেই সময় থেকে ডিজেলে লিটার পিছু বেড়েছে ৩.৫ টাকা এবং পেট্রোলে ২.৩৫ টাকা। জুলাই-অগাস্টে পেট্রোল ও ডিজেলের মূল্যহ্রাসের আগে ৪ মে থেকে ১৭ জুলাইয়ের মধ্যে পেট্রোলের দাম লিটার পিছু বেড়েছিল ১১.৪৪ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু বেড়েছিল ৯.১৪ টাকা।

 প্রতিদিন সকাল ছটায় দাম নির্ধারণ হয়

প্রতিদিন সকাল ছটায় দাম নির্ধারণ হয়

ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো অয়েল মার্কেটিং সংস্থাগুলি প্রতিদিন তেলের দাম নির্ধারণ করে থাকে। প্রতিদিন সকাল ছটায় এই দাম নির্ধারণ করা হয়। বিভিন্ন শহরে ভ্যাট, স্থানীয় কর বিভিন্ন হওয়ায়, বিভিন্ন শহরে দামবৃদ্ধির পরিমাণও বিভিন্ন হয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+