পিপিএফ-সহ বেশ কয়েকটি সরকারি স্কিমের নিয়ম বদল! ক্ষতি না লাভ, একনজরে

স্বল্প সঞ্চয় প্রকল্পের নিয়মে বড় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অর্থাৎ এসসিএসএস এবং টাইম ডিপোজিট স্কিমের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, সরকার এইসব স্বল্প সঞ্চয়ের নিয়ম পরিবর্তন করতে ৯ নভেম্বর গেজেট বিজ্ঞপ্তিও জারি করেছে। কেন্দ্রীয় সরকার বর্তমানে নয় ধরনের স্বল্প সঞ্চয় স্কিম অফার করছে। একনজরে দেখে দেওয়া যাক নিয়মে পরিবর্তনের সুবিধাগুলি।

পিপিএফ-সহ বেশ কয়েকটি সরকারি স্কিমের নিয়ম বদল

পিপিএফের নিয়মে পরিবর্তন
পিপিএফের ক্ষেত্রে অ্যাকাউন্ট সময়ের আগেই বন্ধ করার ব্যাপারে নিয়মে পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্কিমটিকে পিপিএফ সংশোধনী স্কিম ২০২৩ বলা যেতে পারে।

কোনও কারণে পাঁচ বছরের আগেই পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। অ্যাকাউন্ট হোল্ডার, তাঁর স্ত্রী, পিতামাতার চিকিৎসার জন্য সময়ের আগেই পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। এরজন্য মেডিক্যাল রিপোর্ট এবং প্রয়োজনীয় কাগজ জমা করতে হবে।

অ্যাকাউন্ট হোল্ডার বা তাঁর ওপরে নির্ভরশীল সন্তানদের উচ্চশিক্ষার জন্য পিপিএফ অ্যাকাউন্ট সময়ের আগেই বন্ধ করা যেতে পারে। সে কারণে দেশ কিংবা দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।

আগে পিপিএফ অ্যাকাউন্ট সময়ের আগে বন্ধ করতে গেলে অ্যাকাউন্ট খোলার বা সময় বাড়ানোর সময়ের থেকে একশতাংশ কম হারে সুদ দেওয়া হত। নতুন নিয়মে প্রতি ত্রৈমাসিকে পূর্বের সুদের হারের থেকে এক শতাংশ কম হারে সুদ দেওয়া হবে। এই মুহূর্তে পিপিএফ-এ সুদের হার ৭.১ শতাংশ।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়মে পরিবর্তন
প্রবীণ নাগরিকদের অবসর গ্রহণের একমাস সময়ের মধ্যে এই প্রকল্পে বিনিয়োগ করা বাধ্যতামূলক ছিল। যা এখন পরিবর্তন করে তিন মাস করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, অবসর গ্রহণের সুবিধা নেওয়ার তিনমাসের মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলা যাবে। এই মুহূর্তে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮.২ শতাংশ।

টাইম ডিপোজিট স্কিমের নিয়মে পরিবর্তন
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি চার বছর সময়ের পরে এবং নির্দিষ্ট পাঁচ বছর সময়ের আগে অ্যাকাউন্ট থেকে অর্থ তোলা হয়, তাহলে পোস্ট অফিস সেভিংস স্কিমের সুদের হারে টাকা দেওয়া হবে। বর্তমান নিয়ম অনুসারে, পাঁচ বছরের এফডি চারবছর সময়ের পরে বন্ধ করলে, তিনবছরের এফডিতে যে সুদ হত, সেই সুদ পাওয়া যেত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+