একই দূরত্বে ভিন্ন গ্রাহককে দেখাচ্ছে ভিন্নরকম ভাড়া, কেন্দ্রের নোটিশ গেল ওলা-উবার-এর কাছে
পরিবহণ ক্ষেত্রে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথাতে রেখেই অ্যাপ-ক্যাবের বিষয়টি জন্ম নিয়েছিল। একতরফা ট্যাক্সি সার্ভিস থেকে কিছুটা আলাদা ধাঁচা প্রয়োগ করে রাস্তায় নামে অ্যাপ-ক্যাব গুলি।
অল্প কিছুদিনের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে এই ক্যাবগুলি। মানুষের ফোনে ফোনে জায়গা করে নিয়েছে ওলা, উবার। কিন্তু তারপরই বদলেছে তাঁদের স্ট্র্যাটেজি।

কিন্তু কী সেই স্ট্র্যাটেজি?
আলাদা আলাদা মোবাইলের জন্যে আলাদা আলাদা ভাড়া ধার্য করছে ক্যাব সংস্থাগুলি। যার ফলে একই রাস্তার জন্যে ভিন্ন গ্রাহক ভিন্ন ভাড়া দেখতে পাচ্ছেন। এই ভাড়া ভেদাভেদের জন্যে এবার কেন্দ্রের নোটিশ গেল ওলা, উবার সংস্থার কাছে।
কেন্দ্রীয় মন্ত্রী, প্রহ্লাদ যোশী, ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) প্রধান ক্যাব অ্যাগ্রিগেটর, Ola এবং Uber-কে নোটিশ জারি করেছে। স্মার্টফোন গ্রাহকরা যে ধরনের ক্যাব ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে ভিন্ন ভাড়ার অভিযোগের বিষয়ে নোটিশ গেছে তাঁদের কাছে।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে এই পদক্ষেপটি বিভিন্ন মোবাইল মডেল, বিশেষত আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে যুক্ত। মূল্য বৈষম্যের কারণেই তাঁদের কাছে ভিন্ন ভাড়া দেখাচ্ছে ক্যাব সংস্থাগুলি। গ্রাহক বিষয়ক বিভাগ, CCPA এর মাধ্যমে, বিভিন্ন স্মার্টফোনে চেক করার সময় একই গন্তব্যের জন্য ভাড়ার অসঙ্গতির বিষয়ে গ্রাহকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পরে ক্যাব সংস্থাগুলির কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল।
অভিযোগে উল্লেখ করা হয়েছিল যে কিছু মডেল বেশি ভাড়া দেখায়, অন্য মডেলগুলির তুলনায়। অর্থাৎ আলাদা আলাদা মোবাইলে আলাদা আলাদা ভাড়া দেখায়। CCPA-এর উদ্যোগের লক্ষ্য ছিল এই ভোক্তাদের অভিযোগের সমাধান করা এবং ক্যাব সংস্থাগুলির মধ্যে ন্যায্য দামের অনুশীলন নিশ্চিত করা। কোম্পানিগুলিকে তাদের মূল্য নির্ধারণের পদ্ধতি এবং এই ভাড়া পরিবর্তনের কারণগুলি স্পষ্ট করতে হবে বলে নোটিশে বলা হয়েছে।
প্রথমে এই ধরনের অভিযোগের জন্যে অ্যাপলকে একটি নোটিশ জারি করা হয়েছিল। আইওএস ১৮ এবং পরবর্তী সংস্করণে আপডেট হওয়ার পরে গ্রাহকরা আইফোনগুলির সাথে পারফরম্যান্স সংক্রান্ত সমস্যাগুলি রিপোর্ট করেন। এই অভিযোগগুলি পরীক্ষা করে দেখার পর সেই তালিকায় যুক্ত হয় ওলা ও উবার সংস্থাও। ওলা, উবার এবং অ্যাপলকে জারি করা নোটিশগুলিতে দৃঢ় ভাবে উল্লেখ করা হয়েছে, যেন তারা তাঁদের এই ধরনের অভ্যাসগুলি বদলায় এবং গ্রাহকদের শোষণ না করা নিশ্চিত করে। এবার এই তিন বৃহৎ সংস্থা কী করে, এখন সেটাই দেখার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications