Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Business with IRCTC: বাম্পার অফার! ভারতীয় রেলের সঙ্গে ব্যবসা করে মাসে ৬০ হাজার রোজগার

Business with IRCTC: ঝঞ্জাট ছাড়া কোনও ব্যবসা শুরু করতে চান? তাহলে একাধিক অপশন রয়েছে। শুরু করতে পারেন ফ্রেঞ্চাইজি ব্যবসা। তবে ঝঞ্জাট না থাকলও, বিপদ আছে এই ব্যবসায়। অনেক সময় বহু সংস্থা রয়েছে যারা টাকা নিয়েও ব্যবসার সুযোগ দেয় না।

তবে বিপদমুক্ত ঝঞ্ঝাটবিহীন ব্যবসার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল ( Indian Railway) । প্রতি মাসে এক্ষেত্রে ৫০ থেকে ৬০ হাজার টাকা রোজগারের সুবিধা আছে।

Business with IRCTC

এজন্যে কি করতে হবে? রেল বলছে, আইআরসিটিসির (IRCTC) সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করা যেতে পারে। আইআরসিটিসি কমিশনের ভিত্তিতে রেলের টিকিট সহ একাধিক সুবিধা দিয়ে থাকে। ফলে এই ব্যবসা (Railway Ticket Booking) শুরু করতেই পারেন। তবে আইআরসিটিসির এজেন্ট ( IRCTC Agent) হতে গেলে কয়েকটি পরিক্রায়ার মাধ্যমে যেতে হবে। আর এরপরেই টিকিট বুকিং করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, কমিশনের টাকা অ্যাকাউন্টেও চলে আসবে।

Business with IRCTC: কীভাবে খুলবেন?

এজন্যে আইআরসিটির ওয়েবসাইটে ( irctc website) যেতে হবে। ফর্ম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এবং সেটি জমা দিতে হবে। এরপর আইআরসিটিসির তরফে পুরোটা ভেরিফাই করা হবে। সমস্ত তথ্য সঠিক কিনা তা যাচাই করা হবে। IRCTC-এর সার্টিফিকেশনের পরেই রেলওয়ের একজন অনুমোদিত টিকিট বুকিং এজেন্ট (Ticket Booking Agent) হিসাবে আপনি চিহ্নিত হবে। এমনকি বোর্ড লাগিয়ে ব্যবসা শুরু করতে পারবেন।

Business with IRCTC: যত টিকিট বিক্রি তত কমিশন

আর এই যাচাই এবং অনুমোদনের পরেই ফ্লাইট এবং ট্রেনের টিকিট বুকিং ( Train Ticket) করার সুবিধা দেওয়া হবে। তবে সবটাই হবে আইআরসিটিসি'র তরফে। এতে আপনাকে এক বছরের জন্য তিন হাজার ৯৯৯ টাকা, দুই বছরের জন্য ছয় হাজার ৯৯৯ টাকা দিতে হবে। প্রথম ১০০ টিকিটে ১০ টাকা করে ট্যাক্স কাটবে। এরপর যত খুশি টিকিট কাটবেন তত কমিশন আসবে আপনার অ্যাকাউন্টে।

Business with IRCTC: ই-টিকিট কাটছেন সাধারণ মানুষ

ডিজিটাল ইন্ডিয়ার উপর জোর দেওয়া হচ্ছে। অনেক বেশি ই-টিকিট ( E-Ticket_)কাটছেন সাধারণ মানুষ। এই অবস্থায় রেল একাধিক কাউন্টার বন্ধ করে দিচ্ছে। আইআরসিটিসি এই অবস্থায় এজেন্ট হওয়ার সুযোগ দিচ্ছে। এজন্যে বিশেষ কোনও বিনিয়োগের প্রয়োজন হবে না। ঘরে কিংবা ছোট যে কোনও জায়গাতে বসেই এই কাজ করা যাবে। তবে বিনিয়োগ বলতে শুধু একটি কম্পিউটার। তবে ৪০০০ টাকা অগ্রিম জমা রাখতে হবে। এজেন্ট হিসাবে কাজ না করলে তা ফেরতও দিয়ে দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+