Budget 2025: মধ্যবিত্তের কথা ভেবে আয়করে বিপুল ছাড়! ১২ লাখ টাকা পর্যন্ত দিতে হবে না কর
Union Budget 2025: প্রত্যাশার মতো করে বিপুল ছাড় নির্মলার বাজেটে। প্রথমদিন থেকেই আয়করে উপর এবার ছাড়ের আশা করছিলেন সাধারন মানুষ। সেই কথা মাথায় রেখেই কর ছাড়ের পথেই হাঁটলেন মোদী সরকার। এতে সাধারণ মানুষের উপর চাপ এক ধাক্কায় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
নির্মলা সিতারমন এদিন ঘোষণা করেন, সবার কথা ভেবেই এবার কর ছাড়ের পথে হেঁটেছে মোদী সরকার। সেই মতো এখন থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আর কোনও কর দিতে হবে না বেতনভোগী কর্মচারীদের। এতে কেন্দ্রীয় সরকারের আর্থিক ভাঁড়ার কিছুটা কম ভরলেও সাধারণ মধ্যবিত্ত মানুষের উপর থেকে বোঝা অনেকটাই কমবে বলেও আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বাজেটে (Union Budget 2025) এই ঘোষণার পরেই টেবিল চাপড়ে নির্মলা সীতারমনকে সমর্থন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত কেন্দ্রীয়মন্ত্রী এবং সাংসদরা। একই সঙ্গে অর্থমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সেক্টর।
#UnionBudget2025 | "The middle class provide strengths to the economy. In recognition of their contribution, we have periodically reduced the tax burdens. I am now happy to announce that there will be no income tax up to an income of Rs 12 lakhs."says Finance Minister Nirmala… pic.twitter.com/9IVCnhEUb1
— ANI (@ANI) February 1, 2025
এদিন প্রবীণ নাগরিকদের জন্যও বাজেটে বড় ঘোষণা করলেন নির্মলা। ঘোষণা অনুযায়ী ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। এতে বয়স্ক ব্যক্তিদের উপর চাপ অনেকটাই কমবে বলেই আশা করা হচ্ছে।
নির্মলা সীতারমনের ঘোষণার পরেই এক নজরে দেখে নিন নয়া কর স্ল্যাব কি থাকছে দেখে নিন-
- - 0-4 লাখ টাকা পর্যন্ত কোনও কর দিতে হচ্ছে না
- - 4-8 লাখ টাকা পর্যন্ত 5 শতাংশ কর
- - 8-12 লাখ 10 শতাংশ কর
- - 12-16 লাখ টাকা পর্যন্ত 15 শতাংশ কর
- - 16-20লাখ টাকা পর্যন্ত 20 শতাংশ কর
- - 20-24 লাখ টাকা পর্যন্ত 25 শতাংশ কর
- - 24 লাখ টাকার 30 শতাংশ কর।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে আয়করে কোনও ছাড় দেওয়া হয়নি। ফলে এবার ছাড় মিলতে পারে বলে জোর গুঞ্জন ছিল। এমনকি সাধারণ মানুষও এই বিষয়ে বারবার দাবি জানাছিলেন। কার্যত সাধারণ মানুষের দাবি মেনেই নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা। যা খুবই গুরুত্বপূর্ণ।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications