Budget 2024: বাজেটে আয়ুষ্মান ভারত স্কিমে বড় পরিবর্তন আনতে পারে সরকার! বাড়তে পারে বিমার পরিমাণ

Budget 2024: সারা দেশে দারিদ্রসীমার নিচে বসবাসকারীরা আয়ুষ্মান ভারত স্কিমের সুবিধা পেয়ে থাকেন। বছরে একটি পরিবারের জন্য সরকার পাঁচ লক্ষ টাকার বিমার কভারেজ দেয়। সরকার ইতিমধ্যেই সত্তর বছরের বেশি সবাইকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে। এবার বিমার পরিমাণ বৃদ্ধির কথা বিবেচনা করা হচ্ছে বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় সরকার আগামী তিন বছরে আয়ুষ্মান ভারত স্কিমে সুবিধাভোগীদের সংখ্যাও দ্বিগুণ করার কথা বিবেচনা করছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এবারের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেটে বিমার কভারেজ বাড়িয়ে ১০ লক্ষ টাকা করতে পারে।

ayushman bharat

  • রাজকোষে বাড়তি বোঝা

যদি কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত স্কিমে বেস দ্বিগুন করে এবং বিমার পরিমাণ দ্বিগুণ করে, তাহলে রাজকোষ থেকে বার্ষিক ১২০৭৬ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে, এখনটাই খবর প্রকাশিত হয়েছে সংবাদ সংস্থা পিটিআই-এ।

  • আরও বেশি সুবিধা

সূত্রের খবর, আগামী তিন বছরে আয়ুষ্মান ভারত স্কিমে সুবিধাভোগীদের বেসকে দ্বিগুণ করার জন্য সরকারি পর্যায়ো আলোচনা চলছে। আলোচনা যদি বাস্তবায়িত হয়, তাহলে দেশের দুই-তৃতীয়াংশের বেশি জনসংখ্যা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমার আওতায় চলে আসবেন। এছাড়াও, বিমার কভারেজ পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা করলে অর্থাৎ কভারেজ দ্বিগুণ হলে চিকিৎসার কারণে ঋণগ্রস্ত হওয়া পরিবারগুলি অনেকটাই স্বস্তি পাবে।

  • অন্তর্বর্তী বাজেটে কী বলা হয়েছিল?

লোকসভা ভোটের আগে পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বরাদ্দ বাড়িয়ে ৭২০০ কোটি টাকা করা হয়েছিল। এছাড়া আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের জন্য ৬৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত ২৭ জুন সংসদের যৌথ অধিবেশনে বলেছিলেন, ৭০ বছরের বেশি বয়লী সবাইকে আয়ুষ্মান ভারতের অধীনে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।

  • ২০১৮ সালে চালু হয়েছিল

জাতীয় স্বাস্থ্যনীতি ২০১৭-এর সুপারিশ অনুসারে ইউনিভার্সাল হেলথ কভারেজের দৃষ্টিভঙ্গি নিয়ে আয়ুষ্মান ভারত স্কিম ২০১৮ সাসের ২৩ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচিতে প্রথম চালু করা হয়েছিল। তারপর ২৬ ডিসেম্বর জম্মু-কাশ্মীর ও লাদাখে চালু করা হয়। সেই সময় থেকেই এই স্কিমে কভারেজ পাঁচ লক্ষ টাকা। তারপর থেকে বেড়েছে মুদ্রাস্ফীতি। বেড়েছে চিকিৎসার খরচ।

এটি এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প। সারা দেশের বারো কোটির বেশি দরিদ্র ও দুর্বল পরিবারের পঞ্চান্ন কোটি মানুষকে সুবিধা দিয়েছে। এখনও পর্যন্ত পাঁচলক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি এই প্রকল্পে খরচ ভাগ করে নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+