Bajaj CNG Motorcycle: একটা সুইচে ঘুরে যাবে সমস্ত 'খেলা'! মাইলেজ হবে ১২০ কিমি

Bajaj CNG Motorcycle: ধুম মাচানে আসছে বিশ্বের প্রথম CNG মোটরসাইকেল! দীর্ঘদিন ধরে এই বাইক নিয়ে গবেষণা চালায় Bajaj Auto। অবশেষে আগামী পাঁচ জুলাই ভারতের বাজারে লঞ্চ করবে Bajaj CNG Motorcycle।

দীর্ঘদিন ধরে এই বাইক নিয়ে চর্চা চলছে। ফিচার থেকে মাইলেজ কেমন হবে তা জানার চেষ্টা তুঙ্গে। যদিও পুরো বিষয়টি চমকই রাখছে Bajaj Auto। যদিও একাধিক সংবাদমাধ্যম সূত্রে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

Bajaj CNG Motorcycle

  • Bajaj CNG Motorcycle: মাইলেজ হবে চমকে দেওয়ার মতো

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Bajaj CNG Motorcycle-এ এক কিলোগ্রাম সিএনজি'তে ১০০কেমি থেকে ১২০ কেমি পর্যন্ত মাইলেজ পাওয়া যেতে পারে। যদিও বাইকের CNG ট্যাঙ্ক ঠিক কত কিলোর সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে যদি পাঁচকেজির CNG ট্যাঙ্ক হয় তাহলে পেট্রোলের খরচ অনেকটাই কমে যাবে।

  • Bajaj CNG Motorcycle: থাকবে সুইচ

প্রকাশিত খবর অনুযায়ী, Bajaj CNG Motorcycle-এ বায়ো ফুয়েল সেটআপ দেওয়া থাকতে পারে। এজন্য আলাদা একটি সূইচ থাকতে পারে। বাইক আরোহী খুব সহজে CNG থেকে পেট্রোল এবং পেট্রোল থেকে CNG-তে সুইফট করতে পারবে। বাইকের সিটের নীচে হবে CNG ট্যাঙ্ক। এমনটাই জানা যাচ্ছে। পেট্রোল ট্যাঙ্ক বাইকের যে কোনও অংশে ফিট করা হতে পারে।

  • Bajaj CNG Motorcycle: দাম?

Bajaj CNG Motorcycle-এর দামের বিষয়েও সংস্থা এখনও কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে, মধ্যবিত্ত মানুষের কথা ভেবেই বাইকের দাম রাখা হবে। সেই মতো Bajaj CNG বাইকের দাম ৭০ থেকে ৯০ হাজারের (এক্স শোরুম প্রাইস) মধ্যে হতে পারে।

  • Bajaj CNG Motorcycle: নতুন ছবিতে ডিজাইন স্পষ্ট!

বাইকের ডিজাইন কেমন হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বেশ কিছু ছবি সামনে এসেছে। আর তাতে স্পষ্ট যে Bajaj CNG Motorcycle-টির ডিজাইন হবে স্পোটি লুকের। শুধু তাই নয়, এই বাইকে CNG সিলিন্ডার দিয়েছে সংস্থা। কিন্তু এমন ভাবে সেটি ফিট করা হয়েছে কেউ তা দেখতে পাবে না।

অন্যদিকে Bajaj CNG বাইকে গোল LED দিতে পারে সংস্থা। অ্যালয় হুইল থাকবে। এর সঙ্গেই স্পোর্টি সাইলেন্সর থাকতে পারে। এছাড়াও আধুনিক সমস্ত ফিচারই বিশ্বের প্রথম এই সিএনজি বাইকে থাকবে বলে খবর।

আগামী ৮ জুলাই প্রথম সিএনজি বাইক (Bajaj CNG) লঞ্চ করলেও হাতে পেতে বেশ কিছুটা আরও সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+