সাধারণ বাজেট: কী কী পেল প্রতিরক্ষা ক্ষেত্র?
পেশ হল ২০১৭- ১৮ আর্থিক বর্ষের সাধারণ বাজেট। প্রতিরক্ষা খাতে, পেনশন বাদে ব্যায় বরাদ্দ বাড়িয়ে তা ২,৭৪,০০০কোটি টাকা করা হয়েছে।
পেশ হল ২০১৭- ১৮ আর্থিক বর্ষের সাধারণ বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বিভিন্ন খাতে ঘোষণা করেছেন ব্যায় বরাদ্দের তথ্য। এর মধ্যে অন্যতম খাত প্রতিরক্ষা। বাজেটে প্রতিরক্ষা খাতে কী কী এলো একজনজের দেখে নেওয়া যাক।[Budget 2017 গুরুত্বপূর্ণ অংশগুলি জেনে নিন একনজরে]

- প্রতিরক্ষা খাতে, পেনশন বাদে ব্যায় বরাদ্দ বাড়িয়ে তা ২,৭৪,০০০কোটি টাকা করা হয়েছে। গত আর্থিক বছরে এই অঙ্ক ছিল ২,৪৯,০০০ কোটি টাকা।[রেল নিয়ে কী রইল সাধারণ বাজেটে?]
- মোট ব্যায় বরাদ্দের থেকে প্রায় ৮৬ হাজার কোটি টাকা মূল বরাদ্দ হিসাবে রাখা হয়েছে। ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশি পরিমাণ প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে।[ভারতের সাধারণ বাজেটের ইতিহাস জানেন কি? চোখ বুলিয়ে নিন একঝলকে]
- দেশের সৈনিকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি সেন্ট্রাল ডিফেন্স ট্রাভেল সিস্টেম। যার মাধ্যমে সৈনিকরা অনলাইনে টিকিট কেটে বেড়াতে যেতে পারে।[Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে]
- একটি 'ওয়েব' নির্ভর প্রতিরক্ষা বিষয়ক পেনশন বন্টন পদ্ধতিও তৈরি করা হয়েছে। যার ফলে উপকৃত হবে ভারতীয় সেনার পেনশনভাগীরা।[কেন্দ্রীয় বাজেট ২০১৭ : রেলের সুরক্ষাই প্রাধান্য পাবে রেল বাজেটে]












Click it and Unblock the Notifications