আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে সারা বিশ্বের প্রায় অর্ধেক চাকরি বিপদের মধ্যে! সতর্ক করল আইএমএফ

সারা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নানা আলোচনা। লাভ-ক্ষতি নিয়ে হিসেব কষতে শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি। তারই মধ্যে এর বিপদ নিয়ে সতর্ক করল আইএমএফ। আন্তর্জাতিক অর্থ তহবিলের অনুমান এআই-এর কারণে বিশ্বের প্রায় ৪০ শতাংশ চাকরি বিপদে পড়তে চলেছে। উন্নত দেশগুলিতে এর প্রভাব প্রায় ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আইএমএফ।

আন্তর্জাতিক অর্থ তহবিল মনে করছে, যাঁরা এআই থেকে রক্ষা পেয়ে যাবেন, তাঁদেরকে কম বেতন ও চাকরির অভাবের মুখোমুখি হতে হবে। আইএমএফের অনুমান এআই-এর কারণে সারা বিশ্বে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে চাকরি ছেড়ে যাওয়া লোকজন অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছে তারা। অন্যদিকে এআই-এর প্রভাবে অনেক ধরনের চাকরি চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে।

artificial intelligence

আইএমএফের তরফে এআই ও মেশিন লার্নিং নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, প্রযুক্তিতে উন্নত দেশগুলির মধ্যে বৈষম্য আরও গভীর হতে পারে। এর প্রভাব পড়বে সমাজে। তাই জনগণকে সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য সব কটি দেশের প্রস্তুতি নেওয়া জরুরি। এছাড়া কর্মীদের দক্ষতা উন্নয়নেও মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, বিশ্ব প্রযুক্তিগত বিল্পবের মুখে দাঁড়িয়ে রয়েছে। এআই উৎপাদানশীলতাকে বৃদ্ধি করবে, বিশ্বব্যাপী বৃদ্ধিকেও ত্বরান্বিত করবে এবং বিশ্ব জুড়ে আয়ও বৃদ্ধি করবে। তবে সেখানে চাকরি হারানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আরও বলেছেন, শুধু কম বেতনের চাকরি বিপদের মধ্যে পড়বে, এমনটা নয়, বেশি বেতনের চাকরি এআই-এর কারণে বিপদের মধ্যে পড়বে।

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, এর আগে অটোমেশন এবং আইটি চাকরিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুর থেকে আলাদা। এটি উঁচু এবং দক্ষ চাকরিতেও নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে বলে সতর্ক করেছেন তিনি।

উল্লেখ করা যেতে পারে, আইএমএফের আশঙ্কার মধ্যে আমেরিকা, ডেনমার্ক কিংবা সিঙ্গাপুরের মতো দেশগুলি এআই গ্রহণে অন্যদের থেকে এগিয়ে গিয়েছে। উন্নত দেশগুলি অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে যেসব দেশ এগিয়ে রয়েছে তারাই সব থেকে আগে এআই-এর সুবিধা সব থেকে বেশি নেওয়ার চেষ্টা করবে সেকথা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে তরুণদের সামনে অনেক সুযোগ আসবে। সেই জায়গায় সমস্যায় পড়বেন পুরনো কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+