Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Railway Knowledge: জানেন ট্রেনের মাইলেজ কতো? এক লিটার তেলে কত কিমি যেতে পারে সেটি

Railway Knowledge: প্রত্যেকদিন ভারতে ১৩ হাজারেরও বেশি ট্রেন চলে! আর সেই তালিকায় রাজধানী, শতাব্দী, তেজস এবং বন্দে ভারতের মতো এলিট ট্রেন রয়েছে। এছাড়াও একাধিক প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনও রয়েছে।

আর এই সমস্ত ট্রেনে প্রত্যেকদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে। এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যান। তবে আলোর গতিতে রেলের একাধিক উন্নয়ন করা হচ্ছে। বিদ্যুতায়ন দ্রুত গতিতে ঘটেছে ভারতীয় রেলে।

Railway Knowledge

Railway Knowledge: জানেন ট্রেনের মাইলেজ কতো?

তবে এখনও রেলের একাধিক রুটে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। কিন্তু জানেন (Railway Knowledge) ট্রেনের মাইলেজ কতো? এক লিটার ডিজেলে ঠিক কত কিমি ছুটতে পারে একটি ট্রেন? প্যাসেঞ্জার নাকি এক্সপ্রেস! জানেন কোন ট্রেন বেশি জ্বালানি খরচ করে? আসল উত্তর একেবারে চমকে দেবে। যদিও সব ট্রেনের ক্ষেত্রে কিন্তু মাইলেজ এক হয় না। অনেকটাই গাড়ির মতো। তবে রেলের ইঞ্জিনের মাইলেজ শুনলে একেবারে চমকে উঠবেন। একেবারেই ভাবনার বাইরে পুরো বিষয়টি।

Railway Knowledge: কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ

ট্রেনের ডিজেল ইঞ্জিনের মাইলেজ কত হবে, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের (Railway Knowledge) উপর। বিশেষ করে ইঞ্জিনের হর্স পাওয়ার কত, কত ভার রয়েছে, কোন এলাকার উপর দিয়ে যাচ্ছে এই ট্রেন? এই সমস্ত বিষয় নির্ভর করে থাকে।

এছাড়াও কতগুলি স্টেশনে ট্রেনটি দাঁড়াচ্ছে, কোচের সংখ্যাও নির্ভর করে থাকে যে ট্রেনটির মাইলেজ কত হবে। শুধু তাই নয়, আলাদা আলাদা শ্রেণির ক্ষেত্রে ট্রেনের মাইলেজও বদলে যায়। যেমন প্যাসেঞ্জার ট্রেন কিংবা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কিন্তু মাইলেজ সমান হয় না।

Railway Knowledge: এক লিটার তেলে কতটা চলে ট্রেন

একটি ১২ বগির প্যাসেঞ্জার ট্রেন এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ছয় লিটার তেল খরচ হয়। অর্থাৎ এক লিটার তেলে প্যাসেঞ্জার ট্রেনগুলি শুধুমাত্র ১৬৬ মিটার যেতে পারে। অন্যদিকে ১২ টি কোচ রয়েছে এমন এক্সপ্রেস ট্রেন এক কিলোমিটার যেতে ৪.৫ লিটার তেল খরচ হয়।

তবে ট্রেনের মাইলেজের বিষয়টি নির্ভর (Railway Knowledge) করে কতগুলি বগি রয়েছে সেটিতে। যদি কম কোচ নিয়ে যায় তাহলে ইঞ্জিনের উপর কম চাপ পড়ে, তাহলে জ্বালানি খরচও অনেক কম হয়।

আর এই জ্বালানির পিছনে রেলের কয়েকশ কোটি টাকা খরচ হয়। এমনকি এহেন ইঞ্জিনে দুষণের মাত্রাও বেশি। যদিও এই অবস্থায় বিদ্যুৎচালিত ইঞ্জিন কিংবা হাইড্রোজেন ট্রেন চালানোর উপর বেশি জোর দিচ্ছে রেলওয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+