বাইকে বাজবে গান, ছুটবে E-20 পেট্রোলেও! নয়া 2025 Honda Unicorn আরও নতুন কী?
2025 Honda Unicorn: ফের একবার নতুন রূপে বাজারে ফিরছে Honda Unicorn (SP160)। সম্প্রতি ভারতের বাজারে Activa 125 এবং SP125 আপডেট করে লঞ্চ করেছে। এবার পালা Unicorn-এর। একেবারে OBD2B নিয়ম মেনে আপডেট করা হয়েছে এই বাইকের ইঞ্জিন। এছাড়াও রয়েছে আরও বদল। তা অবশ্য রাইডারদের জন্য অবশ্য তা চমক রাখতে চায় Honda Motor Company।
এখানেই শেষ নয়, একেবারে নতুন 2025 Honda Unicorn আগামীদিনে E-20 পেট্রোলেও চলবে। একটা বড় পরিবারের কথা মাথায় রেখে নয়া ইউনিকর্ন বাইকটিকে ডিজাইন করা হয়েছে।

- 2025 Honda Unicorn: দাম এবং ভেরিয়েন্ট
2025 Honda Unicorn একটি মাত্র ভেরিয়েন্টেই বাজারে এসেছে। সিঙ্গল ডিস্ক ব্রেক, এক্স শোরুম প্রাইস 1.19 লাখ টাকা। যা একেবারেই বাজেট ফ্রেন্ডলি বলে দাবি সংস্থার। 2025 Honda Unicorn এর মোকাবিলা আগামীদিনে TVS Apache RTR 160 2V বাইকটির সঙ্গে হবে। হোণ্ডার যে কোনও শোরুম কিংবা ডিলারের কাছ থেকে এই বাইক কেনার সুযোগ আছে। অনলাইনেও এই বিষয়ে জানতে পারেন।
- 2025 Honda Unicorn: ইঞ্জিন এবং পাওয়ার
2025 Honda Unicorn-এ 162.7cc এর সিঙ্গল-সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 13.5hp পাওয়ার এবিং 14.6Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। OBD2B নিয়ম অনুযায়ী, এই বাইকে ইঞ্জিন দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষতা বাড়াতেও ইঞ্জিনকে আরও টুইন করা হিয়েছে বলে জানা গিয়েছে। বাইকে এন্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে ড্রাম এবং ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। একই সঙ্গে খারাপ রাস্তাতেও যাতে আরামদায়ক সফর হতে পারে সেজন্যে দারুণ একটা সাসপেনশন সিস্টেম দিয়েছে সংস্থা।
2025 Honda Unicorn-এ ডিজাইনে তেমন বড় বদল থাকছে না। তবে একাধিক নতুন রঙে এই বাইক কেনার সুযোগ থাকছে। পাশাপাশি LED হেডল্যাম্প মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। বাইকে দেওয়া হয়েছে 4.2 ইঞ্চির নতুন TFT ডিসপ্লে। সঙ্গে ব্লু-টুথ কানেকটিভিটি। এমনকি আপডেটেড 2025 Honda Unicorn -এ কল এবং SMS অ্যালার্ট এবং মিউজিক প্লে-ব্যাকের মতো আপডেটেড ফিচার থাকবে।












Click it and Unblock the Notifications