অবস্থান পরিবর্তন করেছেন শনি, কোন কোন রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব?

অবস্থান পরিবর্তন করেছেন শনি, কোন কোন রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি গ্রহের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আর এইসব গ্রহ যখন নিজের স্থান পরিবর্তন করেন তখন তার সরাসরি প্রভাব পড়ে রাশিচক্রের উপর। আর যার ফলে প্রভাবিত হয় বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবন। ২২ জানুয়ারি নিজের অবস্থান পরিবর্তন করেছেন শনি। আর শনিকে কর্ম ও ন্যায়ের কারক গ্রহ হিসেবে অপার গুরুত্ব দেওয়া হয়। শনির এই অবস্থানের পরিবর্তনের ফলে আগামী ৩৩ দিন এর সরাসরি প্রভাব পড়তে চলেছে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে।


মেষ রাশি

মেষ রাশি

শনির অবস্থান পরিবর্তনের জন্য আগামী ৩৩ দিন মেষ রাশির জাতক জাতিকাদের উপর নানা রকম ভাবে মানসিক চাপ পড়তে চলেছে। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। কাজের প্রতি আগ্রহ না থাকায় মন চঞ্চল থাকবে। কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্র থেকে বাধা আসাস্র প্রবল সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে আগামী এক মাস একদমই শুভ নয়। কাজের কজেত্রে নানা রকম ভাবে বাঁধা আসবে। কেরিয়ারের ক্ষেত্রেও এই সময় নানা রকম চ্যালেঞ্জে ভরা থাকবে। অত্যধিক কাজের চাপে মানসিক অশান্তি বজায় থাকবে। খুব ধৈর্য ধরে এই সময়টা কাটানো উচিত।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের এই সময়ে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। কর্মজীবনে কাঙ্খিত অগ্রগতি না পাওয়ার কারণে হতাশা থাকবে। কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি পরিবার, অর্থ, কর্মজীবনে অসুবিধা দেবে। তবে ইষ্ট দেবতার ধ্যান মন্ত্র বা শিব মন্ত্র জপ করলে এক্ষেত্রে সব বাঁধা থেকে উপকার পাওয়া যাবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রেও আগামী ৩৩ দিন কর্মজীবন খুব একটা ভালো যাবে না। কাজে বাধা বা বিলম্বের সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই সময় বচসায় না জড়ান উচিত। নাহলে কাজের ক্ষেত্রে তার খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরেও উপযুক্ত সম্মান পাবেননা। এর ফলে জীবনে আসতে চলেছে গভীর হতাশা। এই রাশির জাতক জাতিকারা নিজেদের চাকরি বা কাজ পরিবর্তন করার কথাও ভাবতে পারেন।

( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+