পাবেন ধন–সম্পত্তি, হবে না অর্থাভাব, ধনতেরাসের দিন দান করুন এই জিনিসগুলি
পাবেন ধন–সম্পত্তি, হবে না অর্থাভাব, ধনতেরাসের দিন দান করুন এই জিনিসগুলি
দিওয়ালির আগে ধনতেরাসের মাধ্যমেই শুরু হয়ে যায় আলোর উৎসব। ধনতেরাসের দিন এতটাই শুভ যে এইদিন সকলে বাসন, সোনা–রূপো, পোশাক, ধন–সম্পত্তি কেনার চল যুগ যুগান্তর ধরে চলে আসছে। নতুন সময়ের সঙ্গে এই তালিকায় যোগ হয়েছে গাড়ি, বৈদ্যুতিন পণ্যের মতো জিনিস। কিন্তু ধনতেরাসে জিনিস কেনার পাশাপাশি দান করার রেওয়াজও প্রচলিত রয়েছে। এইদিন অভাবী মানুষদের যদি কিছু দান করা হয় তবে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে পুরো বছর ধরে প্রচুর ধন–সম্পত্তি দেন। এ বছর ২ নভেম্বর মঙ্গলবার ধনতেরাস। তাই আপনিও যদি ধনবান হতে চান তবে নতুন জিনিস কেনার পাশাপাশি কিছু দান–ধ্যান করুন। যার মধ্যে এই জিনিসগুলি দান করলে অবশ্যই ফল পাবেন। তবে মনে রাখবেন সূর্যাস্তের আগে এই দান করতে হবে।

সাদা জিনিস
ধনতেরাসের দিন কোনও সাদা জিনিস বা খাবার, যেমন দুধ, দই, সাদা মিষ্টি দান করবেন না। এটা অশুভ বলে মনে করা হয়। যদিও সাদা শুভতার ও শান্তির প্রতীক কিন্তু ধনতেরাসের দিন এটা দান করাই ভালো। তাই সাদা জিনিস বা খাবার বাদে যে কোনও কিছু দান আপনি করতে পারেন।

আনাজ দান
ধনতেরাসের দিন আনাজ দান করলে আপনার বাড়ির ভাণ্ডার সর্বদা ভরা থাকবে। যদি আনাজ দান না করেন তবে কোনও দরিদ্রকে ভোজন করাতেও পারেন। ভোজনে তাঁকে মিষ্টিও খাওয়ান। এরপর আপনার সামর্থ্য অনুসারে কিছু অর্থ দান করুন।

লোহা দান
বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন লোহা দান করলে ভাগ্য বদলে যেতে বেশিদিন সময় নেয় না। দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। থেমে থাকা কাজ পুনরায় শুরু হয়ে যায়। তাই প্রয়োজন রয়েছে এমন মানুষকে লোহা দান করুন।

কাপড়
ধনতেরাসের দিন গরীব ও প্রয়োজন রয়েছে এমন মানুষদের পোশাক দান করুন। এরকমটা করলে ওই ব্যক্তির ভাগ্য ফিরে যাবে। কুবের দেবের কৃপায় প্রচুর ধন-দৌলত পাওয়া যাবে। সম্ভব হলে হলুদ রঙের পোশাক দান করুন।

ঝাঁটা
ধনতেরাসের দিন নতুন ঝাঁটা কেনার রেওয়াজ থাকলেও ওইদিন ঝাঁটা দান করাও খুব শুভ বলে মনে করা হয়। কোনও জঞ্জাল কর্মীকে মন্দিরে ঝাঁটা দান করলে আপনি প্রচুর ধন-সম্পত্তি পাবেন।

ধনতেরাসের দিন কী কী মেনে চলবেন?
১) ধনতেরাসের আগে ঘরদোর পরিচ্ছন্ন রাখুন। পরিচ্ছন্ন ঘরে দেবী লক্ষ্মী আর কুবেরের পুজো করুন।
২) নতুন বাসন কিনে তাতে একটু মিষ্টি রেখে ঘরে তুলুন। খালি বাসন ঘরে তুলতে নেই।
৩) এই দিন ঋণ করবেন না বা ঋণ দেবেন না।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications