কোন কোন রাশি চিহ্ন খারাপ কিছু ঘটার আগে আভাস পায়?

খুব কম লোকই আছে যারা কিছু ঘটার আগেই সেই খবরের আভাস পেয়ে থাকে। যা অন্যের জন্য বিরক্তিকরও হয়ে থাকে। ১২ টি রাশিচিহ্নের মধ্যে এমন কিছু চিহ্ন আছে যার জাতক জাতিকারা কোনো কিছু ঘটার আগেই সেই ঘটনা সম্পর্কে আভাস পায়। তিনটি রাশিচিহ্নের জাতক জাতিকারা তাঁদের চারপাশের বিপদ সম্পর্কে আগে থেকেই অবগত থাকতে পারেন। আপনিও সেইসব রাশিচিহ্নের মধ্যে পরেন না তো? দেখে নিন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশিচক্রের চিহ্নটি খুব সংবেদনশীল এবং তাঁদের কাঁদার ক্ষমতা অনেকের জন্য বিরক্তিকর হয়ে ওঠে। তবে এই রাশির জাতক জাতিকা তাঁদের চারপাশের পরিবেশের প্রতি খুব গ্রহণযোগ্য। তাঁদের কাছে কেউ খারাপ খবর নিয়ে যেতে চাইলে তা আগে থেকেই বুঝতে পারে এই রাশির জাতক জাতিকারা। তাঁরা দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত কিছু বলার আগেই দূর থেকে কারোর আবেগ অনুভব করতে পারে। তাঁরা অন্যের আবেগ এবং বেদনার প্রতি সহানুভূতিশীল হয়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কথিত আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আন্ডারওয়ার্ল্ডের সন্তান। তাঁদের সহজে বোকা বানানো যাবে না। তাঁরা তাঁদের চারপাশ সম্পর্কে খুব সচেতন। তাঁরা লুকানো সত্য আবিষ্কার করতে ভালোবাসে। এই রাশিচিহ্নটি খারাপ খবর অনুধাবন করতে সক্ষম। এমনকি কেউ যদি তাঁদের কিছু নাও বলেন, তাও তাঁরা তা বুঝতে পারবে এবং যা ঘটছে তাঁরা তার মূলে যাবে। এটা অনেকের জন্যই বিরক্তিকর কিন্তু তাঁরা এমনই।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা প্রায়শই যাদুকরী বলে বিবেচিত হয়। তাঁদের শাসক গ্রহ নেপচুন যা তাঁদের স্বপ্ন, কল্পনা এবং অবচেতন মন নিয়ন্ত্রণ করে। তাঁরা এমন সবকিছু অনুভব করেন যা তাঁদের জন্যও ভয়ঙ্কর হতে পারে। তাঁরা সব বিষয়ে অতি স্বজ্ঞাত এবং তাঁদের আশেপাশের ঘটনার সঙ্গে ভালোভাবে যুক্ত থাকে। তাঁদের কেউ কিছু না বললেও কি ঘটছে তা আগে থেকেই বুঝতে পারে এই রাশির জাতক জাতিকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+