বাড়ির ঝাড়ু কোন দিকে রাখলে মা লক্ষ্মী রেগে যান, জানেন আপনি

বাড়ির ঝাড়ু কোন দিকে রাখলে মা লক্ষ্মী রেগে যান, জানেন আপনি

বাস্তুতন্ত্রের উপর আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে। আমাদের জীবনের অনেক উত্থান-পতন ভালো-মন্দ সবই কিন্তু নির্ভর করে বাস্তুতন্ত্রের উপর। আমরা অনেক সময় অনেক ইনকাম করি কিন্তু টাকা রাখতে পারি না। এর অনেক উত্তর খোঁজার চেষ্টা করলো সঠিক উত্তর কিন্তু পাইনা। আমাদের বাস্তু যদি ঠিক থাকে তাহলে জীবনে অনেক উন্নতি হয়। আর সেইসঙ্গে বাড়িতে আমরা এমন অনেক জিনিস রাখি, কোন দিকে মুখ করে রাখা দরকার সেটা আমরা জানি না। ভুল রাখি অনেক জিনিস। বাড়িতে এমন কিছু জিনিস ভুল ব্যবহারের জন্য আমাদের আর্থিক ক্ষতি হয়। সেই সঙ্গে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। সংসারের অভাব দারিদ্রতা দেখে দেয়।

কোন দিকে ঝাড়ু রাখবেন

কোন দিকে ঝাড়ু রাখবেন

বাড়িতে প্রত্যেকেই ঝাড়ু ব্যবহার করেন। কিন্তু আমরা ঘর ঝাড় দেওয়ার পর যেখানে সেখানে ঝাড়ু রেখে দিই বা খাটের তলায় রাখি। আমরা কিন্তু কখনও ভেবে দেখি নাই কোন দিকে রাখা উচিত। কোন দিকে রাখলে নেতিবাচক শক্তি তৈরি হয়। আর কোনদিকে রাখলে তা হয় না। তাহলে জেনে নেওয়া যাক ঝাড়ু কোন দিকে রাখলে বিশেষ ভালো। তাতে মা লক্ষ্মী কখনই সংসারের প্রতি রুষ্ট হন না।

কেন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে

কেন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে

পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাধারণত প্রত্যেকেই বাড়িতে ঝাড়ু ব্যবহার করেন। বাস্তুতন্ত্রে ঝাড়ু সংক্রান্ত অনেক নিয়ম বলা রয়েছে। পশ্চিম, দক্ষিণ- পশ্চিম দিকে ঝাড়ূ রাখা সব থেকে ভালো। এটা বিশ্বাস করা হয় যে, বাড়িতে ঝাড়ু রাখলে বাড়ির নেতিবাচক শক্তি নষ্ট হয়। কোন নেতিবাচক শক্তি ঘরে সহজেই প্রবেশ করতে পারে না।

 বাস্তুশাস্ত্রে কী বলা আছে

বাস্তুশাস্ত্রে কী বলা আছে

বাস্তুশাস্ত্র অনুসারে জানা গিয়েছে, ঝাড়ুতে পা রাখা কখনই উচিত না। কারণ এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। যার কারণে ঋণের দায় পড়তে হয়। সংসারে নামে আর্থিক ক্ষতিও। আবার বলা হয়, বাড়িতে পুরনো ঝাড়ু বদলে নতুন ঝাড়ু আনতে হয়। তবে অবশ্যই সপ্তাহের শনিবার দিনটি বেছে নিন ঝাড়ূ আনার জন্য। কখনোই রান্নাঘরে ঝাড়ু রাখবেন না। কারণ তাদের ঘরের খাবার ও অর্থের অভাব হয়। সূর্যাস্তের পরে ঘরে ঝাড়ু ব্যবহার করা উচিত না, তাতে আর্থিক অভাব হয়।

 ঝাড় দিয়ে কখন বাইরে ধুলো ফেলা উচিত

ঝাড় দিয়ে কখন বাইরে ধুলো ফেলা উচিত

যদিও কখনও সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দেন তাহলে সেই আবর্জনা কখনোই রাতে বা সন্ধ্যেবেলা বাইরে ফেলবেন না। সেটা পরের দিন সকাল বেলা বাইরে ফেলবেন। বাস্তুশাস্ত্র মতে, সূর্যোদয়ের পর ঘরে ঝাড়ু দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন। সূর্যাস্তের পরে যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী রাগ করেন। আপনার আর্থিক অভাব মুছবে, ঘরে আসবে টাকা।

 কেন আর্থিক সঙ্কট দেখা দেয়

কেন আর্থিক সঙ্কট দেখা দেয়

কখনই উত্তর-পূর্ব কোণে বাড়িতে ঝাড়ু রাখা উচিত নয়। তাতে অর্থসংক্রান্ত সমস্যা দেখা দেয়। জীবনে নেমে আসে অর্থের অভাব। বাড়তে থাকে দারিদ্রতা। তাই আজই এই সমস্ত অভ্যাস ত্যাগ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+