Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পঞ্চক যোগ কি?‌ কেন শুভ ও মঙ্গল কাজ করতে নেই এই সময়, এপ্রিল মাসে কবে এই যোগ জেনে নিন

এপ্রিল মাসে কবে পঞ্চক যোগ শুরু জানুন

হিন্দু ধর্মে পঞ্চকের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আগেকার যুগে শুভ কাজ করার আগে পঞ্চকের স্থিতি জানার প্রচলন ছিল। বিশ্বাস করা হয় যে পঞ্চকের সময় শুভ ও মাঙ্গলিক কাজ করতে নেই। এপ্রিল মাসে কবে পঞ্চক লাগতে চলেছে আসুন জেনে নেওয়া যাক।

এপ্রিল মাসে কবে পঞ্চক লাগছে

এপ্রিল মাসে কবে পঞ্চক লাগছে

পঞ্চাঙ্গ অনুসারে, ২০২২ সালের ২৫ এপ্রিল, সোমবার, বৈশাখমাসের কৃষ্ণ পক্ষের দশমী তিথি থেকে পঞ্চক লাগছে। পঞ্চক সমাপ্ত হবে ২৯ এপ্রিল, ২০২২, শুক্রবারে। এইদিন শনি গ্রহের রাশি পরিবর্তনও হবে। এদিন শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবে।

পঞ্চকের শুরু ও সমাপ্ত হওয়ার সময় জেনে নিন

পঞ্চকের শুরু

২৫ এপ্রিল, সোমবার সকাল ৫টা ৩০ মিনিট থেকে শুরু হচ্ছে

পঞ্চকের সমাপ্তি

২৯ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে শেষ হবে

 পঞ্চক আসলে কি

পঞ্চক আসলে কি

পঞ্চক সম্পর্কে বর্ণনা মুহুর্তা চিন্তামণিতে পাওয়া যায়। মুহুর্তা চিন্তামণি অনুসারে, যখন ঘনিষ্টা, শতভীষা, পূর্বা ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতীতে চন্দ্রের গমন ঘটে তখন পঞ্চক হয়। অন্যদিকে চন্দ্র যখন কুম্ভ ও মীন রাশিতে গমন করে তখন '‌পঞ্চক'‌ অবস্থার সৃষ্টি হয়। পঞ্চককে '‌ভাদওয়া'‌ নামে পরিচিত।

 পঞ্চকের নাম দিন অনুসারে রাখা হয়

পঞ্চকের নাম দিন অনুসারে রাখা হয়

পঞ্চক যেদিন থেকে শুরু হয় সেই দিনের নাম অনুসারে তার নাম রাখা হয়। যেমন যদি পঞ্চক রবিবার থেকে শুরু হয় তখন তাকে রোগ পঞ্চক বলা হয়, সোমবার থেকে শুরু হলে তাকে রাজ পঞ্চক, মঙ্গলবার থেকে শুরু হলে তাকে অগ্নি পঞ্চক, শুক্রবার থেকে শুরু হলে তাকে চোর পঞ্চক এবং শনিবার থেকে শুরু হওয়া পঞ্চককে মৃত্যু পঞ্চক বলা হয়। তবে বুধ ও বৃহস্পতিবার থেকে পঞ্চক শুরু হলে পঞ্চকের পাঁচটি কাজের পাশাপাশি শুভ কাজ করা যেতে পারে।

 রাজ পঞ্চক যোগ হবে এইবার

রাজ পঞ্চক যোগ হবে এইবার

এবারের পঞ্চককে বলা হচ্ছে '‌রাজ পঞ্চক'‌। কারণ এটা আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। এটিকে শুভ পঞ্চক হিসাবে বিবেচিত করা হবে। রাজ পঞ্চকে শুভ কাজ হতে পারে। এই পঞ্চক কাজে সাফল্য দেয়। এই পঞ্চকে সম্পত্তি সংক্রান্ত কাজ করা যেতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+