মা লক্ষ্মীকে খুশি করতে কী কী কাজ করবেন, জানেন আপনি
মা লক্ষ্মীকে খুশি করতে কী কী কাজ করবেন, জানেন আপনি
মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম নেই বা প্রায় নেই বললেই চলে। সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করতে এবং ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো করলে জীবনে সুখী হয়ে ওঠা যায়। এই কাজগুলি করলে ব্যক্তি ধনী হয়ে ওঠেন এবং জীবনে অনেক সকল কাজে তিনি সফল হন। তাহলে জেনে নিন কোন কোন কাজ করলে মা লক্ষ্মী খুশি হন এবং আপনার ওপর কৃপা করেন।

প্রতিদিন ঘরে কর্পূর জ্বালান
পুজোর সময় প্রতিদিন ঘরে কর্পূর জ্বালান। কর্পূর ঘরের নেতিবাচক শক্তিকে দূর করে। সেইসঙ্গে ঘরে ইতিবাচক শক্তি বয়ে আনে।। যার ফলে আপনার ঘরে মা লক্ষ্মী খুব সহজেই প্রবেশ করতে পারে। আর অলক্ষী ঘর থেকে বিদায় হতে পারে।

সন্ধ্যায় প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বালান
সন্ধ্যায় পুজো করার সময়ে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে লবঙ্গ দিন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি প্রত্যেকদিন করেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে। পরিবার ও দাম্পত্য জীবনের সুখ থাকবে। সব থেকে বড় কথা পরিবারের সঙ্গে আপনার যে মনোমালিন্য এবং পারিবারিক যে কলহ-বিবাদ তা কেটে যাবে। আপনি জীবনের সুখের মুখ দেখবেন।

পাখিদের খাওয়ান
প্রতিদিন পাখিদের খাওয়ান, তাহলে আপনার কর্মজীবনের সব বাধা দূর হবে। জীবনে উন্নতি আসবে, সুখ আসবে। যারা বেসরকারি কাজে যুক্ত তাদের পদোন্নতি হবার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাঁরা সফলতা পাবেন।

বাড়িতে গঙ্গাজল ছিটান
সপ্তাহে ১ বার করে পুরো বাড়িতে গঙ্গাজলের ছিটা দিন। তাতে মা লক্ষ্মী খুব খুশি হন। ঘরে অলক্ষী দূর হয়। ইতিবাচকতা শক্তি প্রবেশ করে। বৃহস্পতিবার তুলসী গাছে দুধ নিবেদন করুন এর ফলে অর্থনৈতিক দিক আপনার খুব উন্নতি হবে। শনিবার পিপল গাছের নিচে সরিষার তেলে প্রদীপ জ্বালান।

দেবী লক্ষ্মীকে দুধের মিষ্টি দিন
অন্যদিকে, শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করার একটি বিশেষ দিন। প্রতি শুক্রবার রাতে দেবী লক্ষ্মীর আরাধনা করুন। তাকে দুধের তৈরি মিষ্টি দিন, তাতে খুশি হন। তাতে আপনাকে প্রচুর অর্থ দেবে। অর্থসংকট আপনার জীবনে কেটে যাবে। আপনি খুব সুখে থাকবেন। সেই সঙ্গে অবশ্যই আপনাকে নিত্যদিন মা লক্ষ্মীর পুজো করতে হবে।












Click it and Unblock the Notifications