Weekly horoscope: চলতি সপ্তাহে কোন রাশির কেমন যাবে, দেখুন
Weekly horoscope: চলতি সপ্তাহে কোন রাশির কেমন যাবে, দেখুন
জ্যোতিষশাস্ত্র শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। শনিই একমাত্র গ্রহ যে তার কর্মফল অনুযায়ী সকল রাশিকে বিশেষ ফল দিয়ে থাকেন। ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত কোন রাশির কেমন যাবে, দেখুন। কারণ ১৭ জানুয়ারি তার ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই সময় সমস্ত রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে এই গ্রহ। কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলবে শনি, দেখুন।

মেষ রাশি
এই রাশির ব্যক্তিদের কর্মজীবনে খুব উন্নতি হবে। জীবনে তারা যা চাইবেন তাই করতে পারবেন। তবে তাদের আর্থিক দিক মধ্যম যাবে। এ সময় আপনারা কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে বলবেন। না হলে নানা রকম অশান্তি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা ভালোই থাকতে পারবেন।

বৃষ রাশি
প্রেম জীবনে আপনার কিছু সমস্যা হতে পারে। তবে দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে। পারিবারিক জীবনে সকলের পূর্ণ সমর্থন আপনি পাবেন। জীবনে আপনার সাফল্যের সময় শুরু। এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা শুভ সুসংবাদ পেতে পারেন। পেশাগত কারণে আপনার জীবনের সাফল্য আসবে। আপনার অতিরিক্ত আয়ের কারণে খরচ একটু বেশি হবে। শত্রুরা এসময় আপনার ক্ষতি করতে চাইলেও তারা ক্ষতি করতে পারবে না। সাফল্যের সময় শুরু হবে।

কর্কট রাশি
এই সপ্তাহে কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু। আপনার পরিশ্রমের পরে জীবনের সাফল্য আসবে। এ সময় পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে।

সিংহ রাশি
এই রাশির ব্যক্তিরা পরিবারের পূর্ণ সমর্থন পাবেন না। সাহস নিয়ে সকল কাজ করার চেষ্টা করুন। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে আপনার মতবিরোধ বাড়বে। এই সময় মাথা ঠান্ডা রেখে সকল কাজে কাজ করার চেষ্টা করুন। তবে আর্থিক দিক আপনার ভালো যাবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে।

কন্যা রাশি
কাজের জন্য আপনি যেকোনোও বিষয়ে পদক্ষেপ নিতে পারেন। সেখানেই আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মনের যেকোনও সুপ্ত ইচ্ছা আপনাদের পূরণ হবে। যারা রাজনীতি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভ হবার সম্ভাবনা থাকবে আপনাদের।

তুলা রাশি
পরিবারের সঙ্গে আপনাদের অশান্তি বাড়তে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। শরীর খারাপ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। না হলে নানা রকম অশান্তির মুখে আপনাকে পড়তে হতে পারে। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক জাতিকারা ভ্রমণে যেতে পারেন। সকল সদস্যদের সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে। সকলের সঙ্গে মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সকল কাজ করলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত। আর্থিক দিকে উন্নতি করতে পারে।

ধনু রাশি
এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু। জীবনের আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মাথায় আপনার চোট লাগতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আয়ের থেকে ব্যয় হবে। বেশি আর্থিক দিকে একটু অবনতি হলেও হতে পারে।

মকর রাশি
এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। সঙ্গিনীর পূর্ণ সমর্থন আপনি পাবেন। প্রেমিকের থেকে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এসময়ে নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন।

কুম্ভ রাশি
শনি গ্রহ ঘর পরিবর্তন করে কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। জীবনের সাফল্যের সময় শুরু আপনাদের। জীবনের যা চাইছেন তাই করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সাফল্য আসবে। আর্থিক দিক আমার উন্নতি লাভ করতে পারবেন। জীবনে আপনার শুভ সময় শুরু হবে।

মীন রাশি
আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের কাজে পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। জীবনে যা চাইছেন তাই করতে পারবেন।এই সময় আপনি যে চাকরির আশা করছিলেন এতদিন ধরে সেই চাকরি আপনার হয়ে যাবে। সকল কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications