বিশ্বকর্মা পুজো ২০২০ সালে ১৭ সেপ্টেম্বর নয়! জানুন দিন, ক্ষণ তারিখ শাস্ত্রীয় ক্যালেন্ডার মতে
বিশ্বকর্মা পুজো ২০২০ সালে ১৭ সেপ্টেম্বর নয়! জানুন দিন, ক্ষণ তারিখ শাস্ত্রীয় ক্যালেন্ডার মতে
মোটামুটি প্রতিবারই বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ নিয়ে একটি তারিখই বাঙালির মাথায় আসে। তা হল ১৭ সেপ্টেম্বর। আর এই তারিখ আসতেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে যাওয়া। ।তবে অন্যান্য বছরের তুলনায় ২০২০ সাল এক্কেবারে অন্যরকম। করোনার প্রবল প্রকোপে গোটা বিশ্বজুড়ে মহামারীর জেরে এই বছরের উৎসবের সমস্ত আনন্দ মাটি! একনজরে দেখে নেওয়া যাক এই বছরের বিশ্বকর্মা পুজোর দিন ও তারখ কবে?

বিশ্বকর্মা পুজো ২০২০
শাস্ত্রীয় ক্যালেন্ডার অনুযায়ী বিশ্বকর্মা পুজো ২০২০ সালে পড়েছে ১৬ সেপ্টেম্বর। ফলে চেনা ছকে যেভাবে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো সাধারণত দেখতে অভ্যস্ত বাঙালি, এই বছর তার থেকে খানিকটা আলাদা রয়েছে বিশ্বকর্মা পুজোর দিন। তবে বাকি পঞ্জিকা মতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে পুজোর তিথি।

বিশ্বকর্মা পুজোর সময় , তিথি
কন্যা সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজোর দিন ক্ষণ নির্ধারিত হয়। এই বছর কন্যা সংক্রান্তি ১৬ সেপ্টেম্বর, বুধবার পড়েছে। সেই দিন সন্ধ্যে ৭:২৩ মিনিট নাগাদ বিশ্বকর্মা পুজোর সময়কাল।

বিশ্বকর্মা পুজোর তিথি ঘিরে বিশেষ তথ্য
হিন্দুশাস্ত্র অনুযায়ী যেকোনও পুজোর সময়,তিথি কাল, চাঁদের গতিপ্রকৃতির উপর নির্ভর করে। তবে বিশ্বকর্মা পুজোর তিথি সূর্যের গতিপ্রকৃতি দেখে নির্ধারিত হয়। এই সময় অনুযায়ী সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন হয় কন্যা সংক্রান্তি। আর সেই দিনই হয় বিশ্বকর্মা পুজো।

কন্যা সংক্রান্তি ও বিশ্বকর্মা পুজো
গ্রেগরিয় ক্যালেন্ডার মতে কন্যা সংক্রান্তি প্রতিবছর ১৬ কিম্বা ১৭ সেপ্টেম্বর পড়ে। আর এই বছর ১৬ সেপ্টেম্বর কন্যা সংক্রান্তি পড়ায় সেই দিন হবে বিশ্বকর্মা পুজো। অর্থাৎ্ ভাদ্র মাসের শেষদিন কন্যা সংক্রান্তির দিন এই পুজো হবে।

মহালয়া ২০২০
বিশ্বকর্মা পুজোর রাত পোহাতেই পরের দিন পড়েছে মহালয়া। অর্থাৎ ২০২০ সালের মহালয়া সম্পন্ন হবে ১৭ সেপ্টেম্বর। যার এক মাস পরে বাঙালির ঘরে আসবেন উমা। পালিত হবে দর্গাপুজো।
{quiz_321}
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications