শুক্র ও শনির মিলনে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশিদের

শুক্র ও শনির মিলনে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশিদের

জ্যোতিষশাস্ত্রে শনিকে আমরা কর্মের দেবতা হিসেবে বিবেচনা করি। কারণ শনিই একমাত্র গ্রহ যে সকলরাশির কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। তবে শনির নাম শুনলে সকলের প্রায় ভয় পেয়ে যান। কারণ শনি যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর কুদৃষ্টি দিয়ে থাকেন তখন তাদের নানারকম অসুবিধার সম্মুখীন হতে হয়। শনি ও শুক্রের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা আমরা সকলেই জানি। চলতি মাসেই শুক্র মকর রাশিতে প্রবেশ করবে আর সেখানেই বর্তমানে বিরাজ করছে শনি। শনি ও শুক্রের কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।


মেষ রাশি

মেষ রাশি

শনি ও শুক্রের মিলনে এই রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এ সময় তারা যা চাইবেন তাই করতে পারবেন। চাকরিতে তাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে ঘুরতে যেতে পারেন। যারা ব্যবসায়ী তাদের জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে তাদের অনেক উন্নতি হবে। পরিবারের সঙ্গে তারা খুব ভালো সময় কাটাতে পারবেন। পারিবারিক থেকে দাম্পত্য জীবন তাদের সুখের বজায় থাকবে। আর্থিক দিকে খুব উন্নতি হবে। যে কোনও ব্যবসায় আপনি খুব উন্নতি করতে পারবেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

মকর রাশিতে শনি ও শুক্রের মিলনে এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এ সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবনের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। কেরিয়ার আপনার খুব ভালো যাবে। দাম্পত্য জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তাদের সেখানে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে।

 তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির অধিপতি হল শুক্র গ্রহ। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করছে তখন তুলা রাশি সাফল্যের সময়ে শুরু হবে। শুক্র ও শনির মিলনে তুলা রাশির জীবনে আর্থিক দিকে খুব উন্নতি হবে। এ সময় আপনার আয় ক্রমশ বাড়বে। অংশীদারিত্ব ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারবেন। সম্মান বাড়তে থাকবে আপনার। আপনার মনের মানুষের সঙ্গে আপনার বিয়ের সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+