শুক্রের গোচরে দিওয়ালীর আগে এই রাশিদের ভাগ্যে রয়েছে লক্ষ্মীলাভ

প্রত্যেক গ্রহের নিজের আলাদা আলাদা মাহাত্ম্য থাকে। শুক্র গ্রহ ধন-বৈভব, সুখ-সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এরকম পরিস্থিতিতে কোনও জাতকের কুণ্ডলীতে এই গ্রহ দুর্বল বা শক্তিশালী হলে তার প্রভাব দেখা যায়। জ্যোতিষ শাস্ত্র মতে যদি কোনও জাতকের কুণ্ডলীতে শুক্রগ্রহ মজবুত স্থিতিতে থাকে, তবে তিনি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেয়ে থাকেন। কিন্তু অশুভ পরিস্থিতিতে ব্যক্তিকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

কবে হচ্ছে শুক্র গোচর

কবে হচ্ছে শুক্র গোচর

জ্যোতিষ মতে, প্রত্যেক গ্রহ নিশ্চিত সময়ে গোচর করে। শুক্রগ্রহ ১৮ অক্টোবর তুলা রাশিতে গোচর করতে চলেছে। এর প্রভাব এমনিতে সব রাশির জাতকের জীবনের ওপর পড়তে দেখা দেবে। কিন্তু কিছু জাতকদের এই গোচরের ফলে বিশেষ লাভ দেখা দেবে। এই রাশিদের জীবনে ভালো দিনের সূচনা আর কিছুদিনের মধ্যেই হবে এবং মা লক্ষ্মীর কৃপা পাবেন এঁরা। আসুন জেনে নেওয়া যাক সেইসব ভাগ্যবান রাশিদের কথা।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশিদের জাতকদের চাকরিতে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। এঁদের মান-সম্মান বাড়বে। শুক্র গোচরের সময় বাহন কেনার যোগ তৈরি হতে চলেছে। আর্থিক পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে। এই জাতকদের দাম্পত্য জীবন সুখের হবে। পরিবারের লোকের সঙ্গে সময় কাটাতে পারবেন। লেন-দেন থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মা লক্ষ্মীর কৃপা থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

শুক্র গোচরের সময় এই জাতকদের চাকরি সংক্রান্ত খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পাবে। যার কারণে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মধুরতা বাড়বে। একে-অপরের সঙ্গে সময় কাটাতে পারবেন। জেনে রাখুন শিক্ষার ক্ষেত্রের লোকদের জন্য এই সময় কোনও বরদান থেকে কম কিছু নয়। বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে করে ফেলুন, লাভের পুরো সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।

কন্যা রাশি

কন্যা রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুক্র গোচর কন্যা রাশির জাতকদের ওপর বিশেষ প্রভাব ফেলবে। এই সময় আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে মান-সম্মান প্রাপ্তি হবে। ভ্রমণ যোগ থেকে লাভ হবে। আয়ে বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে। আপনার দ্বারা কোনও কাজের প্রশংসা হবে। এই সময় ব্যবসা ও চাকরি উভয়ের জন্যই শুভ বলে মনে করা হচ্ছে।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতকদের জন্য শুভ পরিণাম নিয়ে আসবে শুক্র গোচর। শুধু তাই নয়, চাকরিতে উন্নয়নের যোগ তৈরি হচ্ছে। নতুন কিছু কাজ শুরু করার কথা এই সময় ভাববেন। ব্যবসায়ীদের লাভ হবে। ধনলাভ থেকে আর্থিক পরিস্থিতি আরও জোরালো হবে। অন্যদিকে, শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের জন্য এই সময় অনুকূল থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+