Venus Retrograde 2023: বক্রী শুক্র অঢেল সম্পত্তির মালিক করবেন এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের বিশেষ প্রভাব রয়েছে। শুক্র গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারো জন্য নেতিবাচকও হতে পারে। এই গ্রহকে আমরা রোমান্স, ব্যবসার, প্রেমের কারক বলেই জানি।
২২ জুলাই কর্কট রাশিতে বিপরীতমুখী হতে চলেছে শুক্র। এ সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
শুক্র বক্রী হওয়ার কারণে মেষ রাশির (Aries) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনারআ সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। আপনি কোনও বিলাসবহুল জিনিস কিনতে পারেন। যারা রিয়েল এস্টেট, সম্পত্তির ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

মিথুন রাশি
শুক্র বিপরীতমুখী হওয়ার কারণে মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু। এসময় যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে আপনার। আপনার সুন্দর কথায় ভুলবেন সবাই। সকলের মন জয় আপনি সহজেই করতে পারবেন আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে সাফল্য আসবে আপনার। আর্থিক দিকে খুব লাভ হবে এই রাশির ব্যক্তিদের। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন। এসময়ে আপনার শরীর ভালোই যাবে, তবে অবশ্যই কারোর সাথে তর্ক বিতর্কে যাবেন না।

তুলা রাশি
শুক্র বক্রী হবার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় হবে। কেরিয়ার থেকে ব্যবসায় আপনার শুভ সময়। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এসময় আধিকারিকরা আপনার কাজে মনোনিবেশ করবেন।আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। সাফল্য মিলবে আপনার। সামাজিকভাবে সম্মান বাড়বে, ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। সব কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications