Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুক্র নিজ অবস্থান পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে! তিন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি

শুক্র নিজ অবস্থান পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে! তিন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির নিজ নিজ অবস্থান রয়েছে এবং নিজস্ব কিছু গুন রয়েছে। যেমন বৃহস্পতি গ্রহকে আমরা গুরু বলে থাকি। তেমনি শুক্র গ্রহকে আমরা প্রেম-রোমান্স, বিলাসিতার কারক হিসেবে চিহ্নিত করে থাকি। যদি কোনোও জাতক জাতিকার জন্ম কুণ্ডলীতে শুক্র থাকে তাহলে সেই ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। তাহলে জীবনে প্রেম ও রোমান্স তার পূর্ণ থাকে। প্রচুর সম্পদের মালিক হন তিনি। আগামীকাল অর্থাৎ ২৭ এপ্রিল শুক্র ঘর পরিবর্তন করে অন্য ঘরে প্রবেশ করতে চলেছে অর্থাৎ মীন রাশিতে বৃহস্পতির ঘরে প্রবেশ করতে চলেছে। ১২ রাশির ওপর কিছু ফল দেবে। তবে, তিন রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য বিশেষ শুভ হতে চলেছে শুক্রের ঘর পরিবর্তন।

বৃষ রাশি

বৃষ রাশি

শুক্রের ঘর পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকাদের আয় ক্রমশ বাড়তে থাকবে। বিভিন্ন উপায়ে তারা অর্থ লাভ করতে পারবেন। অর্থনৈতিক দিকে তাদের খুব শুভ হবে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য তারা অপেক্ষা করছিলেন সেই কাজে তারা সাফল্য পাবেন। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। সুযোগ-সুবিধা বাড়বে। ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা আছে, তারা যে ব্যবসাতেই হাত দেবে জীবনে সাফল্য পাবেন। যদি কোনও ব্যক্তি বিদেশে যাতায়াত করতে চান, করতে পারেন। যদি নতুন কোন কাজ করতে চান করতে পারেন, বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। জীবনে দুর্দান্ত সময় আপনার এটি। এই সময় আপনি আপনার ভাল কাজ শেষ করুন। যে কাজেই আপনি হাত দেবেন সেই কাজেই সফল হবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

শুক্রের ঘর পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রমোশন ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায় যুক্ত তাদের জীবনে নানান সুযোগ আসতে চলেছে। আচমকাই অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তান এই সময়ে পড়াশুনায় মনোযোগ দেব এবং সে বিদেশে যাত্রা করতে পারেন। পড়াশোনার জন্য যদি আপনি বিদেশে কোন সম্পত্তি কিনতে চান কিনতে পারেন তাহলে এটাই আপনার সবথেকে ভালো সময়। আপনার দাম্পত্য ও পারিবারিক কলহ কেটে আপনি শান্তির মুখ দেখতে পাবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

শুক্রের গমনের ফলে কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বিশেষভাবে উজ্জ্বল হবে। প্রতিটি কাজে তারা ভাগ্যের সহযোগিতা পাবেন। সেই সঙ্গে আপনি কাজে সাফল্য পাবেন। কর্মজীবনে আপনার খুব লাভ হতে চলেছে। ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সাফল্য পাবেন। আপনারা দূরে কোথাও ভ্রমন করতে চাইলে করতে পারেন। জীবনে সুবিধা পাবেন। বিলাসবহুল জীবন উপভোগ করতে পারবেন। ঘরে আপনি সুখে-শান্তিতে কাটাবেন। আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করুন, তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখে থাকবেন। দাম্পত্য কলহ কেটে যাবে। বাড়ির বড় গুরুজনদের আপনি সাহায্য করবেন। সেইসঙ্গে পাবেন আশীর্বাদও। তাই এই শুভ সময় আপনি আপনার ভাল কাজ শেষ করুন। জীবনে সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+