Vastu Tips: আর্থিক দিকে উন্নতি করতে দারিদ্র ব্যক্তিদের কোন কোন জিনিস দান করা শুভ?
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, জীবনে দান করলে নাকি পূর্ণ হয়, দানেই নাকি সুখ, তাছাড়াও আপনি যদি দারিদ্র, অসহায় ব্যক্তিদের আপনার সামর্থ্য মতো কিছু দান করেন তাহলে দেব-দেবতারাও খুশি হন।
আপনার উপর তাদের কৃপা লাগে থাকে। এতে আপনার জীবনে সফলতা লেগেই থাকে। কথিত আছে, আপনি যদি এই জিনিসগুলি কোনও ব্যক্তিকে দান করেন তাহলে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। দেখুন, কোন কোন জিনিস দান করা শুভ।

- ধর্মীয় গ্রন্থ
যেকোনোও ধর্মীয় গ্রন্থ যদি আপনি কাউকে দান করেন, যেমন হিন্দুরা যদি কাউকে গীতা দান করেন তাহলে তাঁর জীবনে সব সময় সুখ লেগে থাকে। তিনি সর্বদাই হাসিখুশি থাকেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সে সুখী থাকে। তাই যদি আপনি পারেন এই জিনিসটি কাউকে দান করতে পারেন।
- সরষের তেল
সরষের তেল দান করা অত্যন্ত শুভ, আপনি যদি কাউকে সরষের তেল দিতে চান দিতে পারেন তবে যদি আপনি সেই তেলের প্যাকেট বা কৌটা থেকে সেই তেলের কিছুটা হলেও ব্যবহার করে নেন তা কিন্তু কখনোই দান করবেন না। সেটি কিন্তু অত্যন্ত অশুভ। এতে দেবতার রেগে যান, এতে আপনার অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকে। বলা হয় তেলের সঙ্গে শনি দেবতার বিশেষ যোগ রয়েছে। শনিদেব যদি কারোর ওপর রেগে যান তাহলে কিন্তু তার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, তিনি প্রায় সর্বস্বান্ত হয়ে যান।
- খাবার দান করুন
যদি আপনি কাউকে খাবার দান করেন তা অত্যন্ত শুভ, এতে স্বয়ং মা অন্নপূর্ণা ও বিষ্ণু খুব খুশি হন। তবে কখনই বাসি খাবার কাউকে দান করবেন না। এটি খুব অশুভ, এতে আপনার অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে দেবী লক্ষ্মীও কিন্তু খুব রেগে যান। আপনি যদি কোনও ব্রাহ্মণকে পেট ভরে খাবার মতন অর্থ দান করেন তা কিন্তু আপনার জন্য খুব শুভ। যদি নিজের রান্না করে দেওয়া আরও শুভ, যদি না পারেন তাহলে কিন্তু অর্থ দান করতে পারেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications