Vastu Tips: বাড়িতে বা অফিসে পেঁচার মূর্তি রাখা কি শুভ, কী বলছে বাস্তুশাস্ত্র
Vastu Tips: বাড়িতে সকলেই প্রায় ঘর সাজাবার জন্য নানান ধরনের ছবি বা মূর্তি কেনেন। তবে সব ছবি কিন্তু বাড়িতে রাখা যায় না বলেই মনে করা হয়, আবার এমন ছবি আছে যেগুলি রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।
অনেকেই কিন্তু ঘর সাজানোর জন্য পেঁচার মূর্তি বা ছবি রাখেন আবার অফিসের ডেস্কেও কেউ রাখেন, অনেকেই ভাবেন পেঁচার মূর্তি বা ছবি রাখলে কিন্তু অশুভ প্রভাব পড়ে।

- সৌভাগ্য ফিরবে
তবে এটি কিন্তু একদমই ভুল। জ্যোতিষশাস্ত্র (astrology) অনুসারে, পেঁচার মূর্তি বা ছবি যদি আপনি বাড়িতে রাখেন, তাহলে আপনার কিন্তু সৌভাগ্য ফিরবে। কখনোও আর্থিক দিকে অবনতি হবে না। কোনও কাজেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন না।
- অফিসে পেঁচার মূতি রাখা কি ভালো
যদি আপনি বাড়িতে পেঁচার ছবি বা পেঁচার মূর্তি বাড়িতে বা অফিসে রাখেন তাহলে কিন্তু সঠিক স্থান মেনে চলতে হবে। বলা হচ্ছে, যদি আপনি রাখেন, তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। কারোর কুদৃষ্টি থাকলে তার থেকেও মুক্তিতে পাবেন। মূল দরজার দিকে বরাবর পেঁচা রাখলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।
- কী করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে
অফিসের ডেস্কে পেঁচা রাখা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। কাজের জায়গায় যদি পেঁচার ছবি এবং মূর্তি রাখেন তাহলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে আপনার উপর এবং কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন আপনি। কারণ দেবী লক্ষ্মীর বাহনই হল পেঁচা।
- কীভাবে রাখবেন পেঁচার মূর্তি
পেঁচার মূর্তি যেখানেই রাখবেন তারআগে আগে শুক্রবার গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে দেবী লক্ষ্মীর ছবির সামনে রাখলে ভালো। এর পরে, দেবী লক্ষ্মীর আরাধনা করার পরে, প্রসাদ হিসাবে কাঁচা নারকেল, ক্ষীর নিবেদন করতে পারেন।
- কী করলে কাজে বাধা আসবে না
যদি অফিসে আপনি পেঁচার মূর্তি রাখেন তাহলে অবশ্যই আপনি যেদিকে বসবেন তার ডান দিকে রাখবেন। জীবনে আপনি আরও এগিয়ে যেতে পারবেন। আর সেই অফিসের কাজে আসার যে কোনোও বাধা থেকে মুক্তি পাবেন এবং আর্থিক অবনতি থেকেও বেরোতে পারবেন। সেই সঙ্গে আপনার কাজে আপনার বস সবসময় খুশি থাকবে এবং আপনার বেতন দ্রুত বৃদ্ধি হবে।
(সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications