Vastu Tips: আর্থিক উন্নতির জন্য আপনিও আজই বাড়িতে এই মূর্তিগুলি আনুন
Vastu Tips: বাস্তুশাস্ত্রে বাস্তুর বিশেষ গুরুত্ব রয়েছে, যখন বাড়ি তৈরি করা হয় তখন দিক, কোণ মেনে তবেই কিন্তু করা হয়, যেমন- ঘর, রান্নাঘর, বাথরুম সব করা হয়, বা ঘরে কোথায় টিভি রাখবেন বা ঠাকুর রাখবেন তা কিন্তু কোণ, দিক মেনেই করা হয়। সঠিক জিনিস সঠিক রাখলে তবেই কিন্তু দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়।
এমন অনেকেই রয়েছেন যারা ঘর সাজানোর জন্য বাড়িতে নানান মূর্তি নিয়ে আসেন, ছবি নিয়ে আসেন, যেগুলো কিন্তু তাদের আর্থিক সংকটের দিকে নিয়ে যায়, আবার এমন কিছু মূর্তি আছে সেগুলি যদি আপনি বাড়িতে নিয়ে আসেন এবং যত্ন করে রাখেন তাহলে আপনারা আর্থিক দিকে খুব উন্নতি হবে, দেখুন সেগুলি কী কী।

- দেবী লক্ষ্মীর মূর্তি
বাস্তুশাস্তে বলা হয়, দেবী লক্ষ্মীর মূর্তি এনে আপনি যদি উত্তর দিকে রাখেন, তা কিন্তু খুব শুভ এবং এতে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী স্বয়ং বাস করবেন, এমনকি উত্তর পূর্ব দিকেও আপনি মা লক্ষ্মীকে রাখতে পারেন। সম্পদে দেবী এতে আপনার আর্থিক দিকে খুব লাভ করাবেন, সেই সঙ্গে যদি ব্যবসা করেন সেখানেও খুব সফলতা আসবে আপনার।
- রাজহাঁসে্র মূর্তি
বিবাহিত জীবনে আপনি যদি খুব সুখী হতে চান তাহলে আপনি আপনার ড্রয়িং রুমে একজোড়া রাজহাঁসের মূর্তি রাখুন। যদি মূর্তি না পান ছবিও রাখতে পারেন। এটি রাখলে আপনি দাম্পত্য জীবনে খুব সুখী হবেন। স্বামী-স্ত্রীর মধ্যে কখনোই অশান্তি হবে না।
- গরুর মূর্তি
হিন্দু ধর্মে গরুকে ভগবানের রূপে পুজো করা হয়। তাই আপনি যদি আপনার বাড়িতে কোথাও একটি গরুর পিতলের মূর্তি রাখেন তাহলে আপনার বাড়ি থেকে ইতিবাচক শক্তি বেরিয়ে যাবে, নেতিবাচক শক্তি প্রকাশ করবে এবং জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন, সংসারে সফলতা লেগেই থাকবে।
- কচ্ছপের মূর্তি
কচ্ছপের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ, জ্যোতিষীরা বলছেন, ভগবান বিষ্ণুর অবতার হলেন কচ্ছপ, তাই বাড়ির পূর্ব ও উত্তর দিকে যদি কচ্ছপের মূর্তি রাখেন তাহলে আপনার সম্পদ হু হু করে বাড়তে থাকবে, সেই সঙ্গে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications