২০১৯-এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে পারদ চড়ছে ভারতে! জ্যোতিষ মতে এর গুরুত্ব কী
ঠিক আর মাত্র ১ মাসের অপেক্ষা। ২০১৯ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে এখন থেকেই চড়ছে কৌতূহলের পারদ। জ্যোর্তিবিজ্ঞানী থেকে জ্যোতিষশাস্ত্রবিদ,সকলেই আপাতত তাকিয়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিকে।
ঠিক আর মাত্র ১ মাসের অপেক্ষা। ২০১৯ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে এখন থেকেই চড়ছে কৌতূহলের পারদ। জ্যোর্তিবিজ্ঞানী থেকে জ্যোতিষশাস্ত্রবিদ,সকলেই আপাতত তাকিয়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিকে। এমন এক মাহাজাগতিক ঘটনা ঘিরে রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এই সূর্যগ্রহণ ঘিরে কয়েকটি তথ্য।

কবে দেখা যাবে ২০১৯ এর সূর্যগ্রহণ?
২০১৯ সালের সূর্যগ্রহণ দেখা যাবে ২ রা জুলাই। ২০১৭ সালের গ্রেট আমেরিকান সোলার একলিপসের পর ২ রা জুলাই ২০১৯ সাল দেখতে চলেছে আরও একটি মহা সূর্যগ্রহণ। যে দিন , একই রেখা বরাবর থাকবে সূর্য, চাঁদ ও পৃথিবী। যে দিনে সকালের আলোকে ঢেকে দেবে মাহাজাগতিক ছায়ার অন্ধকার।

২ রা জুলাই সূর্যগ্রহণের তিথি, ক্ষণ
সূত্র বলছে, এমন দিনে আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবে প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশগুলি। আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত ১০:২৫ মিনিট নাগাদ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার কোরালদ্বীপ থেকে।

ভারতীয় সময় অনুযায়ী কখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ?
ভারতীয় সময় অনুযায়ী , রাত ১১:৫৪ মিনিট নাগাদ শুরু হবে সূর্যগ্রহণ। যদিও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তা দেখা যাবে স্থানীয় সময় সকাল ১০:২৪ মিনিট নাগাদ। ফলে ভারত থেকে এই মাহজাগতিক দৃশ্য সরাসরি দেখা অসম্ভব। তবে মার্কিন মহাকাশ বিজ্ঞান কেন্দ্র 'নাসা' গোটা ঘটনাটিই সরাসরি সম্প্রচার করবে তাদের সাইট-এ।

কোন কোন দেশ থেকে দেখা যাবে ২ রা জুলাই সূর্যগ্রহণ?
আর্জেন্টিনা, চিলি, , নিউজিল্যান্ড সহ একাধিক দেশ থেকেদেখা যাবে এই অসামান্য দৃশ্য। আর্জেন্টিনার স্যান জুয়ানে এই দৃশ্য দেখা যাবে ৩৬ সেকেন্জের জন্য, অন্যদিকে, চিলিতে ৫৩ সেকেন্ডের জন্য দেখা যাবে এমন মহাজাগতিক দৃশ্য।

২০১৯ সূর্যগ্রহণ ও জ্যোতিষশাস্ত্রের প্রভাব
২০১৯ সালের ২ রা জুলাই সূর্যগ্রহণের ফলে মেষ , কর্কট সহ একাধিক রাশিতে বেশ কিছু প্রভাব পড়তে চলেছে। এর ফলে এই দুই রাশির জাতকরা পারিবারিক দিকে মন দেবেন। অন্যদিকে কন্যা, ধনু মতো রাশির জাতকদের ক্ষেত্রে পরিবার ও প্রেমের সম্পর্কের উন্নতি হতে পারে বলে দাবি জ্যোতিশ শাস্ত্রবিদের।












Click it and Unblock the Notifications