Akshaya Tritiya: সুখ, সমৃদ্ধি বাড়াতে অক্ষয় তৃতীয়ায় বাড়ির এই স্থানগুলিতে প্রদীপ জ্বালান
রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। এই বিশেষ দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিনকে আখা তীজও বলা হয় এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই বিশেষ দিনে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তাছাড়া ওই দিন দেবী লক্ষ্মী, কুবের, গণেশজির পুজো করা হয়। এদিন সোনা কেনা, দারিদ্র ব্যক্তিদের দান করলে জীবনে সফলতা লেগেই থাকে।
অক্ষয় তৃতীয়ার বাড়ির নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালালে আপনার আর্থিকদিকে লাভ হবে। এমনকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। দেবী লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। এতে আপনার সুখ, সমৃদ্ধিও বাড়তে থাকবে। জানুন বাড়ির কোথায় এই বিশেষ দিনে প্রদীপ জ্বালাবেন।

তুলসী মঞ্চ
প্রত্যেকটি বাড়িতেই তুলসী মঞ্চ থাকে। তাই তুলসী গাছ অত্যন্ত পবিত্র। তুলসী গাছের সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে বলেই মনে করা হয়। আপনি তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এটি অত্যন্ত শুভ। এতে দেবী লক্ষ্মী খুব খুশি হন। এতে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকে।
প্রধান দরজা
বাড়ির প্রধান দরজার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয়, তাহলে এই বিশেষ দিনে রাতে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবেন। জীবনে আপনার সুখ-সমৃদ্ধি বাড়বে। আর্থিকসঙ্কট জীবন থেকে চলে যাবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না।
বাড়ির উত্তরদিক
বাড়ির উত্তরদিকে প্রদীপ জ্বালান। বাড়ির উত্তর দিক হল ভগবান কুবের ও দেবী লক্ষ্মীর দিক বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় উত্তর দিকে প্রদীপ জ্বালালে ঘরের সুখ, সমৃদ্ধি বাড়বে। বাড়িতে মাতা লক্ষ্মীর আগমন ঘটবে।
বাড়ির ছাদ
অক্ষয় তৃতীয়ার দিন রাতে বাড়ির ছাদে প্রদীপ জ্বালাবেন। এতে দেব দেবীর বিশেষ কৃপা পাবেন। শুধু তাই নয়, আপনার বাড়িতে নেতিবাচক শক্তি দূর হবে। প্রবেশ করবে ইতিবাচক শক্তি। আর আপনার জীবনে সুখ, সমৃদ্ধি লেগে থাকবে।
ঠাকুর ঘর
এদিন ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এদিন যদিও আপনার বাড়ির খুব কাছাকাছি কোনও মন্দির থাকে সেখানে গিয়েও একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন। এতে আপনার ভগবানের বিশেষ কৃপা পাবেন। দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন। আর্থিকদিকে লাভ হবে, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications