Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই রাশির জাতক–জাতিকারা নিজের চেয়ে বেশি অন্যের ওপর টাকা খরচ করতে বেশি ভালোবাসেন

এই রাশির জাতকরা নিজেদের ওপর টাকা খরচ করেন না

প্রত্যেক ব্যক্তি নিজের মধ্যে আলাদা ও বিশেষ হন। টাকা উপার্জন ও ব্যয় করা নিয়েও সকলের চিন্তা আলাদা আলাদা হয়। জ্যোতিষ মতে, কিছু রাশির জাতক–জাতিকাদের অর্থ ব্যয়ের ব্যাপারে একই রকম অভ্যাস রয়েছে। এর অর্থ হল কেউ কেউ নিজের ওপর বেশি অর্থ খরচ করতে ভালোবাসেন আবার কেউ কেই অন্যের জন্য অর্থ খরচ করে নিজে খুশী থাকেন। আজ আমরা সেইসব মানুষের ব্যাপারে আসুন জেনে নিই যাঁরা অন্যের পেছনে মন খুলে টাকা খরচ করলেও নিজের জন্য একটা পয়সাও খরচ করেন না।

বৃষ

বৃষ

এই রাশির লোকেরা অর্থ ব্যয়ের ক্ষেত্রে বেশ ভারসাম্যপূর্ণ কিন্তু তারা অন্যদের যত্ন নেওয়ার এবং তাদের সুখ দেওয়ার জন্য নিজেদের ইচ্ছাদের সঙ্গে আপোষ করে নেয়। এই রাশির লোকেরা কেনাকাটার সময় তালিকার নিচের দিকে তাঁদের জিনিসগুলি রাখেন।

 মিথুন

মিথুন

এই রাশির জাতকেরা অর্থ খরচ করার বিষয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এঁরা ফালতু খরচ করতে পছন্দ করেন না কিন্তু অন্যদের খুশির খাতিরে নিজের পকেটের টাকা সহজেই খালি করে দিতে পারেন।

সিংহ

সিংহ

সিংহ রাশির লোকেরা ভালোভাবে জীবন কাটানো পছন্দ করেন, ওঁদের সবচেয়ে ভালো জিনিস পছন্দ হয়। তবে তাঁদের আর্থিক পরিস্থিতি যদি দুর্বল না থাকে তাঁরা শপিং করা পছন্দ করেন। তবে অন্যদের পেছনে এঁরা নিজেদের জমা পুঁজি খরচ করতেও পিছু পা হন না।

বৃশ্চিক

বৃশ্চিক

এই রাশির লোকেরা খুব কিপটে হন। অনেকবারই এঁরা অর্থ নিয়ে স্বার্থপর হয়ে যান কিন্তু নিজের লোকেদের জন্য যত অর্থই হোক না কেন তা খরচ করতে সঙ্কোচ বোধ করেন না।

তুলা

তুলা

এই রাশির লোকেরা ভালো জীবনযাপন করতে এবং অন্যদের সুখ দিতে পছন্দ করেন। অতএব, তাঁরা অর্থ ব্যয় করার ক্ষেত্রে সেরা, কিন্তু তাঁরা নিজের চেয়ে অন্যদের উপর বেশি ব্যয় করেন এবং এর কারণে তাঁরা মাঝে মাঝে অর্থ সঙ্কটের সম্মুখীন হয়।

ধনু রাশি

ধনু রাশি

এই তালিকায় রয়েছে ধনু রাশির নামও। এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত কঠিন পরিশ্রমী হন। তাই কষ্ট করে আয় করার মূল্য এঁরা বোঝেন। কিন্তু জলের মত টাকা খরচ করার ক্ষেত্রেও এঁদের জুরি মেলা ভার। আয় করা টাকা গচ্ছিত রাখার থেকে খরচ করেই এরা অপার্থিব আনন্দ পান।

 মীন রাশি

মীন রাশি

রাশিচক্রের শেষ রাশি মীনও রয়েছে এই তালিকায়। স্বভাবগত দিক থেকে এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত দয়ালু প্রকৃতির। অপরকে সাহায্য করতে বা দুঃস্থকে অর্থ দান করে এঁরা সবচেয়ে আনন্দ পান। নিজেদের জন্য এঁরা একেবারেই ভাবেন না। পরিবার, খুব কাছের বন্ধু বা পরিচিতদের ভালো রাখতে এঁরাও সিংহ রাশির মতই পার্সে থাকা শেষ টাকাটাও খরচ করে ফেলেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+