Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চলতি বছর মা দুর্গার আগমন ও গমন কবে, কিসেই বা আসছেন পার্বতী, কী নিবেদনে খুশি হন দেবী

দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই। এখন শুধু কাউন্টডাউনের পালা! এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। এই চারটে দিন আনন্দ, হুল্লোর, হইহই করে সকালে কাটিয়ে দেন। মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে খুশির জোয়ারে ভেসে ওঠে চারিধার।

ঘাসের উপর যখন সকালে কাশফুল ও শিউলি ফুল পড়ে থাকে, তা দেখেই যেন মনে হয় মা দুর্গার আগমন হচ্ছে। চলতি বছরে দুর্গাপুজোর একদমই বাকি নেই। মহালয়ায় পড়েছে অক্টোবর মাসের ২ তারিখ।

Durga puja

  • কিসে আগমন দেবীর

তারপরেই কিন্তু অক্টোবর মাসের ৮ তারিখ থেকে পুজো শুরু মহাপঞ্চমী। তবে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, চলতি বছর দেবী দুর্গা কিসে আসছেন, কিসেই বা তাঁর গমন হবে, জানুন।

চলতি বছর, দেবী দুর্গা আসছেন দোলায়। যার ফল ছত্রভঙ্গ। দোলায় দেবী আসা মানে খুব অশুভ বলে মনে করা হয়। এতে পৃথিবীর ওপর খুব খারাপ প্রভাব পড়ে। যদি দেবী নৌকায় আসতেন তাহলে তার অর্থ ভালো ফসল হওয়া, মানে চারিদিকে শস্য শ্যামলা হয়ে উঠা।

  • পার্বতী কিসে গমন করবেন

আর গজে বা হাতিতে আসার অর্থ শান্তি। মানে বিশ্বে শুধু শান্তি থাকবে। সেই সঙ্গে ক্ষেতে ভরবে শস্য। আর ঘোটক মানে ঘোড়ায় আসা মানে চারিদিকে শুরু হবে যুদ্ধ। শুধুই বজায় থাকবে অশান্তির পরিবেশ। এই বছর দেবীর গমন হবে গজে। হাতিতে গমন হওয়া শুভ ফল পাবে বিশ্ববাসী।

  • কবে পড়েছে দুর্গাপুজো

অক্টোবর মাসের ৮ তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। মহাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর। ৯ অক্টোবর পড়েছে মহাষষ্ঠী, মহাসপ্তমী পড়েছে ১০ অক্টোবর, মহাঅষ্টমী ১১ অক্টোবর, ১২ অক্টোবর পড়েছে মহানবমী, ১৩ অক্টোবর পড়েছে বিজয়া দশমী।

  • কী কী নিবেদন করা শুভ

মা দুর্গাকে খুশি করতে দেবীকে ভোগ নিবেদন করবেন। সেই সঙ্গে যদি পারেন ঘিয়ের কোনও মিষ্টি নিবেদন করার চেষ্টা করুন, এতে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে । সেই সঙ্গে মা দুর্গার বিশেষ কৃপাও লাভ করবেন আপনি। মাকে মালপোয়া নিবেদন করুন। এতে দেবী খুব খুশি হন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+