বাড়ি থেকে এই জিনিসগুলি বিদায় না করলে আপনি হতে পারেন হতভাগ্য কাঙাল
বাড়ি থেকে এই জিনিসগুলি বিদায় না করলে আপনি হতে পারেন হতভাগ্য কাঙাল
বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়িতে জিনিসপত্র বাস্তু অনুযায়ী রাখা হয় তবে সেখানে ইতিবাচক শক্তি বাস করে। সেরকমই এরকম অনেক জিনিস রয়েছে, যেগুলি বাড়ি থেকে দ্রুত সরিয়ে ফেলা দরকার। এই জিনিসগুলি বাড়িতে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, এমন কোন কোন জিনিস রয়েছে যেগুলি ভুলেও বাড়িতে রাখা অনুচিত।

ভালো পোশাক সৌভাগ্য নিয়ে আসে
বাস্তু অনুযায়ী পোশাকের সম্পর্ক ভাগ্যের সঙ্গে রয়েছে। ভালো পোশাক ভালো ভাগ্যের প্রতীক হয়। অন্যদিকে পুরনো ময়লা-কোঁচকানো পোশাক দুর্ভাগ্য ডেকে আনতে পারে। এরকম অবস্থায় ঘরের ভেতর থাকা পুরনো ময়লা কোঁচকানো পোশাক থাকলে তা দ্রুত বাইরে বের করে দিন। ছেঁড়া পুরনো পোশার দুর্ভাগ্য ডেকে আনে।

পুরনো খবরের কাগজ
বাস্তু শাস্ত্র অনুযায়ী ঘরের ভিতর কখনও পুরনো খবরের কাগজ রাখা ঠিক নয়। ঘরে পড়ে থাকা আবর্জনার স্তূপ সবসময় নেতিবাচক শক্তি নিয়ে আসে। এতে পরিবারের সদস্যদের উন্নতি বন্ধ হয়ে যায়। বাড়ির লোকদের আর্থিক ক্ষতি হয়।

ভাঙা দেব–দেবীর মূর্তি
শাস্ত্র অনুযায়ী ইশ্বরের মূর্তি বা ছবি সবসময় ইতিবাচক শক্তি দেয় তবে সেই ইশ্বরের মূর্তি যদি ভেঙে যায় তাতে নেতিবাচক শক্তির সঞ্চয় হয়। তাই পুরনো ও ভাঙা মূর্তিগুলো মাটিতে পুঁতে ফেলুন। যদি আপনি এটি করতে না পারেন, তাহলে তাদের জলে ভাসিয়ে দিন।

পুরনো ও জীর্ণ তালা
যদি আপনার বাড়িতে পুরনো জীর্ণ তালা রাখা থাকে, তাহলে তা অবিলম্বে ঘর থেকে বের করে দিন। বাস্তুশাস্ত্র অনুসারে, পুরনো বা জীর্ণ তালা কখনই বাড়ির ভিতরে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্রে পুরনো তালা অশুভ বলে বিবেচিত হয়। বাস্তু মতে, একটি নতুন তালা সৌভাগ্যের প্রতীক। অন্যদিকে, পুরনো বা ক্ষতিগ্রস্ত তালা দুর্ভাগ্যের বাহক।

বন্ধ ঘড়ি
ঘরের ভিতরে কখনোই বন্ধ ঘড়ি রাখবেন না। একটি বন্ধ ঘড়ি দুর্ভাগ্যের প্রতীক। এটি একজন ব্যক্তির জীবনে বাধা সৃষ্টি করে। তার কাজেরও অবনতি হতে শুরু করে। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের বন্ধ ঘড়ি রাখলে একজন ব্যক্তির ভাগ্যও বন্ধ হয়ে যেতে পারে।

পুরনো জুতো–চপ্পল
বাস্তু শাস্ত্র অনুযায়ী জুতোর সম্পর্ক জীবনের সংঘর্ষের সঙ্গে রয়েছে। যদি জীবনের সংঘর্ষ এবং স্ট্রাগল কম করতে চান সে ক্ষেত্রে জুতো এবং চপ্পল ভালো রাখুন। পুরনো ছেঁড়া অব্যবহার্য জুতো সরিয়ে ফেলুন। শনিবার জুতো ছেঁড়া চপ্পল ঘর থেকে সরালে শনির দশাও কম হয়। চপ্পল বা জুতোর সংখ্যা কম হলে কোনও ক্ষতি নেই, কিন্তু তা ঠিকঠাক অবস্থায় থাকা জরুরি।












Click it and Unblock the Notifications