রথযাত্রা থেকে কপাল খুলবে কাদের, মনের ইচ্ছা পূরণ হবে এই রাশির ব্যক্তিদের

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে, রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। চলতি বছর ৭ জুলাই এই উৎসব পালিত হবে। শুভ সময় শুরু হবে সকাল ৪টে ২৬ মিনিট থেকে, যা চলবে ৮ জুলাই সকাল ৩টে ৫৯ মিনিট পর্যন্ত।

উদয়া তিথি অনুযায়ী ৭ জুলাই মাসে পালিত হবে রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের সময় কোন কোন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। কাদেরই বা ভাগ্যের দ্বার খুলবে, জানুন। দেখুন তো সেই রাশির তালিকায় আপনি আছেন কিনা।

Rath Yatra

  • বৃষ রাশি

রথযাত্রা সময় বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, জগন্নাথ দেবের কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া সূর্যের শুভ প্রভাব পড়বে আপনার ওপর। এসময় সমাজে মান, সম্মান ক্রমশ বাড়তে থাকবে আপনার।

  • মিথুন রাশি

রথযাত্রার সময় মিথুন রাশির ব্যক্তিদের ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনের প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। যারা ব্যবসা করছেন সেখানেও তারা বড় চুক্তিতে সই করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় সকল কাজেই কর্মকর্তারা খুব খুশি হবেন। তাছাড়া বেতন বাড়তে পারে আপনার। কাজের সূত্রে আপনি বিদেশ যেতে পারেন। বিদেশে গেলে আপনি সেখানে লাভের মুখ দেখবেন। বিদেশে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তি কিনতে পারেন। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। ব্যবসায় সফলতার সময় শুরু হবে আপনার। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনি দুরন্ত গতিতে জীবনে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। কঠিন পরিশ্রম করলে তবেই কিন্তু জীবনে এগোতে পারবেন। জীবনের সব বাধা কেটে যাবে আপনার।

  • বৃশ্চিক রাশি

রথযাত্রার সময় বৃশ্চিক রাশির ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন । কারোর সঙ্গে এসময় অযথা তর্কাতর্কিতে জড়াবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+