Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহা শিবরাত্রির সময় শিবের বিশেষ কৃপায় ভাগ্যের দ্বার খুলবে কোন রাশিদের

শিবরাত্রি পড়েছে শনিবার, ১৮ ফেব্রুয়ারি। এই দিন প্রদোষ ব্রতও পালিত হবে। এই কারণে শিবরাত্রি এবার একটু বিশেষ হবে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বিশেষ দিন, যা চলবে ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৭ মিনিট পর্যন্ত থেকে বিকাল ৩ টে

হিন্দুধর্মে মহা শিবরাত্রির একটি বিশেষ গুরুত্ব রয়েছে । এই দিন শিব ঠাকুরের বিশেষ পুজো করা হয়। আড়ম্বরের সঙ্গে দেশবাসী মহা শিবরাত্রি পালন করে। এই উৎসবটি খুব, এই দিনটি ভগবান শিবের আরাধনা করলে জীবনে সাফল্য আসে। এবং সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। ১৮ ফেব্রুয়ারি পালিত হবে মহা শিবরাত্রি। শিবরাত্রি পড়েছে শনিবার, ১৮ ফেব্রুয়ারি। এই দিন প্রদোষ ব্রতও পালিত হবে। এই কারণে শিবরাত্রি এবার একটু বিশেষ হবে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বিশেষ দিন, যা চলবে ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৭ মিনিট পর্যন্ত থেকে বিকাল ৩ টে২৫ মিনিট পর্যন্ত। এই সময় আপনারা শিবের মাথায় জল ঢালতে পারেন। এই সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, দেখুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

বৃষ রাশি

বৃষ রাশি

ভগবান শিবের কৃপায় এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনারা চাকরিতে পদোন্নতি করতে পারবেন। যেখানে আপনার টাকা আটকে ছিল সেটি ফেরত পাবেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি। কর্মে উন্নতি করতে পারবেন। নতুন যানবাহন কিনতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই সময় স্বাস্থ্যের দিকে নজর দেওয়া ভালো। কর্মজীবনে উন্নতি হবে। পরিবারের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। দাম্পত্য জীবনের সুখ আসবে। আপনি যেকোনোও ঝগড়া, অশান্তি থেকে বেরোতে পারবেন। মাথা ঠান্ডা রেখে চললে সব কাজে এগিয়ে যেতে পারবেন। দূরে কোথাও ভ্রমন করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

তুলা রাশি

তুলা রাশি

ভগবান শিবের কৃপায় তুলা রাশির ব্যক্তিদের সাফল্য আসবে জীবনে। আপনার ভাগ্য আপনার পূর্ণ সহায় থাকবে। আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনি লটারি কাটতে পারেন তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের খুব শুভ সময়। আর্থিক উন্নতি হবে জীবনে। অর্থ সঙ্কট কেটে যাবে জীবনে। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। পরিবারের সঙ্গে সদভাব বজায় রেখে চললে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশি ব্যক্তিদের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকবে। তাই এ সময় আপনার জীবনের ইচ্ছা পূরণ হবে। কর্মজীবনে উন্নতি করতে পারবেন। বিদেশ যাত্রা করতে পারেন। সন্তানের জন্য চিন্তা করতে হবে না, তারা পরীক্ষায় যথেষ্ট ভালো ফল লাভ করবেন। এসময় আপনার জীবনে সাফল্যে আসবে। কেরিয়ারে খুব সাফল্য আসবে। আপনার কাজের জায়গায় প্রশংসা পাবেন। মাথা ঠান্ডা করে চলবেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

মহা শিবরাত্রি সময় কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য কোনও সুখবর আসতে পারে। এসময় আপনি সকল কাজে সাফল্য পাবেন। আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন। কর্মজীবনের নতুন সুযোগ পাবেন। আত্মীয়দের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। যদি আপনি এসময় কারো থেকে টাকা ধার নেন সেই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার। চাকরিতে আপনার সাফল্য আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+