এই দুই রাশির জাতকরা কখনই একসঙ্গে থাকতে পারে না, একেবারেই ভিন্ন বৈশিষ্ট্য এদের

এই দুই রাশির জাতকরা কখনই একসঙ্গে থাকতে পারে না, একেবারেই ভিন্ন বৈশিষ্ট্য এদের

প্রত্যেক রাশির সঙ্গে গ্রহরা অদ্ভুতভাবে জড়িয়ে রয়েছে। এই গ্রহদের প্রভাব রাশিদের ওপর পড়ে এবং তার জন্যই প্রত্যেক রাশির জাতক–জাতিকাদের জীবনে ভালো–মন্দ যোগের সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্রে, রাশিচক্রের চিহ্নগুলিকে চারটি উপাদানে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি হল বুধ গ্রহ, পৃথিবীর উপাদানের অধিপতি। জ্যোতিষ মতে, মিথুন ও কন্যা বুধের রাশি। মিথুন বায়ু উপাদানের রাশি এবং কন্যাআ রাশিকে পৃথিবী উপাদানের রাশি বলে মনে করা হয়। এই দুই রাশির মানুষের ভাগ্য ও প্রকৃতি একে অপরের থেকে আলাদা। তা ছাড়া এই দুই রাশির জাতকের জীবনের লক্ষ্যও আলাদা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দুটি রাশির মানুষ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। জেনে নিন এই দুই রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষত্ব কী।

মিথুন রাশি

মিথুন রাশি

জ্যোতিষ মতে, মিঠুন রাশির অধিপতি বুধ। তাছাড়া এই রাশিতে শনি ভাগ্যকে বৃদ্ধি করে। এই রাশির মানুষদের রয়েছে প্রচণ্ড আকর্ষণ ক্ষমতা। এছাড়াও, এই রাশির লোকেরাও বুদ্ধিমান হয়। এই রাশির লোকেরা চেহারার দিক থেকে অন্যদের থেকে এগিয়ে থাকে।

এই রাশির বৈশিষ্ট্য

এই রাশির বৈশিষ্ট্য

এই রাশির জাতক জাতিকারা সকলকে সমান ভাবে ভালোবাসে। নির্ভীক ও আত্মবিশ্বাসীও হয়ে থাকে এরা। নিজের চেনা পরিবেশ হোক, কিংবা নতুন পরিবেশ, সব জায়গায় সহজেই নিজের সুন্দর মনোভাব দিয়ে সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে পরিবেশকে মাতিয়ে রাখার ক্ষমতা রাখে। যদি কোন বিষয় নিয়ে এই রাশির জাতক জাতিকারা রেগে যায়, তাহলে মুহূর্তের মধ্যেই তাঁদের সেই রাগ গলে জল হয়ে যায়। নিজেদের দ্বৈত সত্ত্বার কারণে বুদ্ধিমত্তার কাজ খুবই পছন্দ এই রাশির জাতক জাতিকাদের। আনন্দের পরিবেশে, অনেক মানুষের মাঝখানে কাজ করতে ভালোবাসে এরা। সেই সঙ্গে এই রাশির মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল অবহেলা। সেই কারণে এই রাশির জাতকদের রোজ হনুমান জির পুজো করা উচিত। এছাড়াও, এই রাশির জাতকদের জন্য অশ্বত্থ গাছের নীচে প্রদীপ জ্বালানো শুভ।

কন্যা রাশি

কন্যা রাশি

রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। কন্যা রাশির অধিপতিও বুধ গ্রহ। কন্যা রাশিকে পৃথিবীর উপাদানের বৃহত্তম রাশিচক্র হিসাবে বিবেচনা করা হয়। এই রাশির ব্যক্তিরা হলেন পবিত্রতার প্রতীক। নিজেরা উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হয় এবং মানুষের মনে এই রাশির ব্যক্তিদের প্রসন্ন এবং সরলতা ভাবের অস্তিত্বের জন্ম হয়।

এই রাশির বৈশিষ্ট্য

এই রাশির বৈশিষ্ট্য

জ্যোতিষ শাস্ত্র অনুসারে কন্যা রাশির জাতকরা খুব স্মার্ট হয়। অন্যের সমালোচনা এরা সহ্য করতে পারে না। প্রশংসা শুনতে এবং প্রশংসা করতে বেশি পছন্দ করেন এই রাশির ব্যক্তিরা। কাছের মানুষের জন্য অবলীলায় নিজের স্বার্থ ত্যাগ করতেও এরা পিছুপা হয় না। সাধারণ অন্যের আকর্ষণের কেন্দ্রে থাকে এই রাশির ব্যক্তিরা। ছোট বিষয়কে টেনে টেনে অনেক বড় করতে এদের জুড়ি মেলা ভার। এছাড়া বাগ্মিতার ক্ষেত্রেও এই রাশির জাতকরা অন্যদের থেকে এগিয়ে থাকে। বাস্তববুদ্ধি বেশি থাকায় এই রাশির জাতক জাতিকারা আবেগ-অনুভূতিকে আপনি মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ করে। ঠাণ্ডা মাথায় সবকিছু পরিকল্পনা করতে পছন্দ করেন এই রাশির ব্যক্তিরা। কন্যা রাশির জাতক জাতিকারা ভাগ্য দ্বারা ধনী হয়। ঈর্ষা পরায়ণ না হলেও, অনেক সময় কাছের মানুষদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন এই রাশির ব্যক্তিরা। সেই সঙ্গে এই রাশির জাতকদের সবচেয়ে বড় দুর্বলতা হল স্বার্থপর হওয়া। গায়ত্রী মন্ত্র জপ এই রাশির জাতকদের জন্য উপকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+