Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রেমে চোখ বুজে ভরসা করা যায় এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের! জ্যোতিষমত একনজরে

প্রেমে চোখ বুজে ভরসা করা যায় এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের! জ্যোতিষমত একনজরে

প্রেমের গোটা সংজ্ঞাটাই নির্ভর করে বিশ্বাসের ওপর। যে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সম্মান নেই, সেই সম্পর্কের মধ্যে কোনও আলাদা আকর্ষণ থাকে না কিছু সময় পর। এমনই মত বহু জ্যোতিষশাস্ত্রবিদের। তবে জ্যোতিষমতে , কার ভাগ্যে কেমন সঙ্গী আসবে , তা নির্ভর করে কর্মফলের ওপর। তবে যদি কেউ ১২ টি রশির মধ্যে নিম্নোক্ত পাঁচটি রাশির জাতক জাতিকাকে নিজের প্রেম জীবনের সঙ্গী রূপে পান, তাহলে তাঁরা ভাগ্যবান। একনজরে দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে চোক বন্ধ করে ভরসা রাখার যোগ্য।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকারা চিরকালই অন্যের ভালোর কথা ভেবে নিয়ে তবেই পদক্ষেপ নেন। নিজের থেকেও বেশি অন্যকে খুশি করতে তৎপর এঁরা। মূলত, অন্যকে উপহার দিয়ে বা সাহায্য করে এঁরা নিজেরা খুশি হন। তেমনই প্রেমে সঙ্গীর আস্থাভাজন হতে এঁরা সঙ্গীর বিশ্বাসকে কখনও ভূলুণ্ঠিত হতে দেন না।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা খুবই পছন্দ করেন মানুষের সঙ্গে মিশতে। ফলে এঁরা সঙ্গীর সঙ্গেও মিলে মিশে সুখের জীবনে আগ্রহী হয়ে যান। নিজের সঙ্গীকে খুশি করতে এঁদের তুলনা পাওয়া যায় না। এঁরা সঙ্গীর বিশ্বাস জিতে নিতে সমস্ত রকমের চেষ্টা করে থাকেন। ফলে চোখ বুজে মিথুন রাশির জাতক জাতিকাকে বিশ্বাস করা যায় প্রেমের ক্ষেত্রে।

মীন রাশি

মীন রাশি

সঙ্গীর মুখে হাসি ফোটানের লক্ষ্য মীন রাশির জাতক জাতিকাদের। তাঁরা প্রেমে নিজের পার্টনারকে সুখী দেখতে তাঁকে যাবতীয় সম্মান দিতে ব্যস্ত থাকেন। সর্বদাই স্ত্রীয়ের খুশির কথা ভেবে নিয়ে নিজের মতো করে তাঁরা প্রেমের প্রতিটি পরত সাজিয়ে ফেলেন। নিজেদের মধ্যে প্রেমের ক্ষেত্রে আলোচিত বিষয়কে কখনওই এঁরা আর চার পাঁচজনের কাছে জানান দেন না। ফলে সমস্যা বাড়ে না প্রেমে। আর আস্থা জিতে নেন মীন রাশির জাতক জাতিকারা।

 বৃষ

বৃষ

মাথা ঠান্ডা করে প্রেমের ক্ষেত্রে প্রতিটি পরিস্থিতিকে সামাল দেওয়ার বিষয়ে বৃষ রাশির জাতক জাতিকা কার্যত সেরা! নিজের ব্যক্তিগত সমস্ত ছোট ছোট ঘটনা বৃষ রাশির জাতক জাতিকারা পার্টনারকে জানিয়ে রাখতে ভালোবাসেন বৃষ রাশির জাতকরা। এঁরা সঙ্গীর বিশ্বাসভাজন হতে সমস্ত রকমের পদক্ষেপ নিতে পারেন। আর সঙ্গীকে খুশি রাখতে ভরসা হওয়ার পাত্র হতেই পছন্দ করেন।

কন্যা

কন্যা

ভালোবাসার ক্ষেত্রে কার্যত শ্রেষ্ঠ প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠতে পারেন এই কন্যা রাশির জাতক জাতিকারা। এঁরা সম্পর্কতে সম্পূর্ণ সততার সঙ্গে পালন করতে ভালোবাসেন। আর সেই মতোই সঙ্গীকে সম্মান দিয়ে তাঁকে ভালো রাখার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন। সঙ্গী কোনও গোপন কথা বললে তা কারোর কাছে শেয়ার করেন না কন্যা রাশির জাতক বা জাতিকারা। এঁরা প্রেমের জন্য সব কিছু করতে রাজি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+