বছর শেষের চন্দ্রগ্রহণ এই রাশির জাতকদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে

বছর শেষের চন্দ্রগ্রহণ এই রাশির জাতকদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে

আগামী ১৯ নভেম্বর হতে চলেছে চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে কার্তিক মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে। জ্যোতিষশাস্ত্রের দিকে থেকে চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয়। ১৯ নভেম্বর চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বৃষভ রাশি এবং কৃতিকা নক্ষত্রে হবে। বৃষভ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। আর কৃতিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। তার ফলে শুক্র এবং সূর্যের সঙ্গে সংযোগ থাকা রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় বৃশ্চিক রাশিতে সঞ্চার করবেন সূর্য। আর ধনু রাশিতে সঞ্চার করবেন শুক্র। এই চন্দ্রগ্রহণ শুরু বেলা ১১ টা বেজে ৩৪ মিনিটে। এর প্রভাব থাকবে সন্ধ্যা ৫ টা বেজে ৩৩ মিনিট পর্যন্ত। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহের সূতকের কাল মানা হচ্ছে না। এই সময়ে কোনওভাবে শুভ কর্মকাণ্ড করা উচিত নয়। তবে এই চন্দ্রগ্রহণের‌ প্রভাব এই চার রাশির ওপর প্রচণ্ডভাবে দেখা দেবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশিতে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। সেই কারণে বৃষ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারুর সঙ্গে বিতর্কে জড়াবেন না। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। অপ্রয়োজনীয় কাজে বেশি ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। এই সময় বৃষ রাশির জাতকরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কিন্তু মাথা ঠাণ্ডা করে সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই সময় অযথা কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না। তবে এই সময় অতিক্রান্ত হলে সব বাধা খুলে যাবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি অনুকূল হবে। আপনাকে আপনার সমস্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হবে না। আর্থিক দিক থেকে, এই সময়টি আপনার পক্ষে থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি মানসিক শান্তিও পাবেন। ব্যবসায়ীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই গ্রহণ আপনার জনজীবনকে একটু সমস্যায় ফেলবে এবং আপনাকে দুর্বল করে তুলবে। কাজের ক্ষেত্রে অস্বাভাবিক চাপ অনুভব করবেন এবং আপনার সামাজিক জীবনও একটু হলেও ব্যাহত হবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই গ্রহণ আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে। আপনি আপনার মন থেকে কোনও পুরনো স্মৃতি মুছে ফেলবেন এবং একজন নতুন ব্যক্তির প্রবেশ হতে পারে। এতে আপনার ইতিবাচক অনুভূতি হবে। পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিষয়ে ঝগড়া হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। ব্যক্তিগত সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে। এই সময়ই ভাববার সময় এসেছে আপনার চারপাশে থাকা সম্পর্ককে নিয়ে। সম্পর্কের ক্ষেত্রে অবহেলা বা ক্ষতিকারক নিদর্শনগুলিকে উপেক্ষা করা কেবলমাত্র আপনার আত্মার দুঃখকে বাড়িয়ে তুলবে, তাই সম্পর্ক নিয়ে এবার ভাববার সময় এসেছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির উপরেও চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে। অর্থের দিক থেকে আপনি লাভবান হবেন। আপনি অফিসে একটি নতুন দায়িত্ব পেতে পারেন। সিনিয়ররা আপনার কাজে খুশি হতে পারে। বিনিয়োগের জন্য এটি একটি ভাল সময়, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। এই রাশির গ্রহ অধিপতি শনি। ঋণ থেকে মুক্তি পাওয়া সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা উপকৃত হতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন কোনও কাজ শুরু করতে পারেন। গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে এই সময়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+