কেতু গোচরের ফলে কেমন প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতকদের জীবনে?
কেতু গোচরের ফল
সনাতন ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, রাহু ও কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। সমুদ্র মন্থনে অমৃত কলস ওঠার পর তা মোহিনী রূপ নিয়ে অসুরদের কাছ থেকে নিয়ে দেবতাদের পান করিয়েছিলেন নারায়ণ। কিন্তু সেখানেই এক অসুর দেবতার ছদ্মবেশে সেই অমৃত পান করার চেষ্টা করলে সুদর্শন দিয়ে তার মাথা কেটে দেন শ্রী বিষ্ণু। কিন্তু ততক্ষণে অমৃত সেই অসুরের গলা পর্যন্ত চলে গিয়েছিল বলে তাঁর মাথা অমর হয়ে যায়। এবং সেটি রাহু নামে পরিচিত হয়। আর তাঁর দেহের ছায়া কেতু নামে পরিচিত হয়। আর রাহু এবং কেতুকে তাই ছায়া গ্রহ বলার সঙ্গে সঙ্গে প্রায় সবাই এই দুই গ্রহকে যথেষ্ট ভয়ও পান। কিন্তু রাহু বা কেতু কী সত্যিই খারাপ ফল দেয় সব সময়? না তা একদমই নয়। তাই দেখে নেওয়া যাক কেতু গোচর কী কী প্রভাব ফেলতে চলেছে।

কেতুর রাশি পরিবর্তন
২০২২ সালের ১২ এপ্রিল রাশি পরিবর্তন করতে চলেছেন কেতু। মনে করা হয় কেতু রাশিফলের যে স্থানে গমন করেন সেই অনুযায়ী ফল দেন। কেতুর এই রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ী হতে চলেছে। দেখে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের উপর কেতুর এই রাশি পরিবর্তন যাত্রার প্রভাব কেমন হবে।

কেতু গোচরে মেষ রাশি
এই সময়ে কেতু মেষ রাশিতে বয়সের ঘরে গমন করছে। মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেতুর গোচরে প্রভাবিত হতে পারে। এছাড়াও কেতুর যাত্রার সময় জীবনে আরও কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। কেতু যাত্রার সময় কাজের ধরনে পরিবর্তন আসবে। পরিশ্রম অনুযায়ী সফলতা আসবে না। চাকরিতে কিছু অসুবিধা হতে পারে মেষ রশির। কিন্তু হঠাত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে কেতুর গোচর ভালো ফল দিতে পারে।

কেতু গোচরে সাবধানতা
কেতু সরাসরি প্রভাব ফেলে যেকোনও রাশির জাতক জাতিকাদের মন ও মস্তিষ্কে। তাই কেতু গোচরে মেষ রাশির জাতক জাতিকাদের রাগ ও কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের কোনো বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাদ হতে পারে। সেই দিকে বিশেষ নজর দিতে হবে। নাহলে অবনতি হতে পারে সম্পর্কের।

কেতু গোচরে স্বাস্থ্যে নজর
কেতু গোচরের সময় জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের যদি ইতিমধ্যেই কোনও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থাকে তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা অবশ্যই দরকার।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications