Surya Gochar 2023: কন্যা রাশিতে সূর্য প্রবেশ করে বারো রাশির ব্যক্তিদের ওপর কেমন প্রভাব ফেলবেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে।

সূর্য গ্রহকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ সকাল ৭ টা ১১ মিনিটে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। এসময় বারো রাশির ব্যক্তিদের উপরে কেমন প্রভাব ফেলবে সূর্য, দেখুন।

Surya Gochar 2023

মেষ রাশি

সূর্য অন্য রাশিতে গমন করায় মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনারা যে কাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে। আপনাদের আটকে থাকা টাকা আপনারা পেয়ে যাবেন। এসময় কোথাও টাকা ধার দেবেন না। বিদেশযাত্রার সুযোগ আসবে আপনাদের।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। দীর্ঘদিন ধরে আপনার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হবে। এসময় আর্থিকভাবে খুব লাভ হবে আপনার।


মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সূর্যের গমন একদমই শুভ হবে না, কারণ এই সময় আপনার জীবনে আসবে নানান অসুবিধা। রাগকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। মায়ের সঙ্গে কথা বললে ঠাণ্ডা মাথায় কোনও কাজের সিদ্ধান্ত নেবেন। ঝগড়া অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন।

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্য আসবে। এসময় যদি আপনি লটারি কাটেন, তা মেলার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনিও।

Surya Gochar 2023

সিংহ রাশি

সিংহ রাশির (leo) জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। এসময় আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কাউকে ঋণ দেন সেখান থেকে টাকা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। তাই নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন।

কন্যা রাশি


কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। এই সময় শরীর ভালো যাবে। বাড়তি খরচ বাড়বে। আপনাকে চাকরির জন্য কোথাও বাইরে যেতে হতে পারে, সেখান থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার।

তুলা রাশি

তুলা রাশি (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনাকে আপনার শত্রুরা ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবেন না। আর্থিক অবস্থা ভালোই থাকবে। জীবনে অনেকটা পথ এগোতে পারবেন। তবে এই সময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতি হওয়া সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনার জীবনে সাফল্য আসবে , শুধু তাই নয় আপনার সন্তানদের কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। ব্যবসায় সফলতা মিলবে।

ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের দশম ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় আপনার চাকরিক্ষেত্রে খুব সাফল্য আসবে, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে সাফল্যের সময় শুরু হবে আপনার।

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের (Capricorn) শুভ সময় শুরু হবে। এসময় আপনার শরীর একটু খারাপ হতে পারে। তবে আপনার চাকরি ক্ষেত্রে খুব উন্নতি হবে। ব্যবসায় সাফল্য আসবে। পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। দাম্পত্য জীবনে আপনার স্ত্রীর সঙ্গে যে অশান্তি ছিল সেটি কেটে যাবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের (Aquarius) শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এসময় আপনার শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের এই সময়টি খুব একটা ভালো নয়। এসময় আপনাদের আর্থিক সমস্যা কেটে যাবে। এসময় কাউকে টাকা ধার না দেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক জীবনে অশান্তি লেগে থাকবে আপনার। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+