Sun Gochar: চলতি মাসেই সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে, উজ্জ্বল হবে এই রাশিদের ভাগ্য

Sun Gochar: চলতি মাসেই সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে, উজ্জ্বল হবে এই রাশিদের ভাগ্য

জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। যখন সূর্য ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। ১৬ ডিসেম্বর সূর্য ঘর পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সে এই সময় কিন্তু শুরু হবে খরমাসও। ১৪ জানুয়ারি পর্যন্ত সূর্য ধনু রাশিতেই থাকবে। তারপর মকর রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। সেইসঙ্গে শুরু হবে মকর সংক্রান্তি। এটি কিন্তু হিন্দুদের কাছে একটি বড় উৎসব। আর সেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে খরমাস। তারপর থেকে আবারো শুরু হবে শুভ কাজও। সূর্য ঘর পরিবর্তন করায় তবে কিছু রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে। জেনে নিন সেই রাশি গুলি তালিকায় কী কী আছে।

মেষ রাশি

মেষ রাশি

সূর্যের ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হচ্ছে। আপনাদের যেসব কাজ আটকে আছে সেই কাজ শেষ হবে। কাজের সমস্ত বাধা দূর হবে। যে শত্রুর আপনার ক্ষতি করতে চাইছে তারাও আপনার ক্ষতি করতে পারবে না। আপনারা এসময়ে শক্তি, সাহস, আত্মবিশ্বাস, ক্রমশ বাড়তে থাকবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

সূর্যের ঘর পরিবর্তন করায় মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক অনেক উন্নতি হবে। পুরনো সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে। আয় ক্রমশ বাড়তে থাকবে। পারিবারিক জীবনেও আপনার সুখ বজায় থাকবে। জীবনের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন, সেখানে আপনি উন্নতি করতে পারবেন। এই সময় আপনি লটারি কাটতে পারেন। তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। কারণ সূর্য ঘর পরিবর্তন করায় আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকেও অনেক উন্নতি করতে পারবেন। আপনি বিলাসবহুল ভাবে জীবন যাপন করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন। গাড়ি বাড়ি কিনতে পারবেন। আপনার ব্যবসায় আরোও উন্নতি হবে। যারা সোনা ব্যবসায়ী তাদের দিকে খুব উন্নতি হবে। অংশীদারিত্ব কাজে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এই রাশির অধিপতি হল সূর্য। আর এ সময় আপনারা সকল কাজে দুর্দান্ত সাফল্য আসবে। আপনি কোন বড় কাজের চুক্তি সই করতে পারেন। পরিবারের সকলের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। জীবনে আপনার সাফল্য আসবে। আপনি যে কাজের কথা ভাবছেন সেই কাজে আপনি সাফল্য পাবেন। জীবনে সমস্ত বাধা আপনার কেটে যাবে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের দূরে কোথাও যেতে হতে পারে। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। তাছাড়াও আপনার নতুন চাকরির সম্ভাবনা রয়েছে।

 ধনু রাশি

ধনু রাশি

সূর্য ধনু রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। আপনার জীবনে সমস্ত চিন্তা দূরে চলে যাবে। চাকরিতে আপনি খুব ভালোভাবে উন্নতি করতে পারবেন। বসের খুব কাছে থাকবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আপনার স্যালারি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ সময় আপনি সকলের কাছে বিনিয়োগ করতে পারেন। অংশীদারিত্ব কাজে টাকা নিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার লাভ হবার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলুন । তবে কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+